×

রংপুর

লালমনিরহাটে ডিবির অভিযানে ৫৬ বস্তা অবৈধ সার জব্দ

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৬ এএম

লালমনিরহাটে ডিবির অভিযানে ৫৬ বস্তা অবৈধ সার জব্দ

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের চর বৈরাতি গ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ৫৬ বস্তা অবৈধ সার জব্দ করা হয়েছে। বৃহপতিবার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার চরবৈরাতি গ্রামের জামার মাষ্টারের বাড়ীতে এ ঘটনাটি ঘটে। 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হামিদুল ইসলাম (ইউএনও) উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সারগুলো বাজেয়াপ্ত করা হয় এবং অভিযুক্তকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল চর বৈরাতি গ্রামের জামাল মাস্টারের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতবাড়ি ও গোডাউন তল্লাশি করে ইউরিয়া, ডিএপি এবং এমওপি (পটাশ) সার মিলিয়ে মোট ৫৬ বস্তা সার জব্দ করা হয়। সারের বৈধ কোনো ডিলারশিপ বা উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারায় অসাধু উপায়ে সার মজুত করার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

​অভিযানকালে কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) স্বয়ং উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দকৃত সারগুলো সরকারি বিধি অনুযায়ী বাজেয়াপ্ত করা হয় এবং অভিযুক্তকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​এদিকে কৃষি মৌসুমে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা আদায় ও অসৎ উদ্দেশ্যে এই সারগুলো মজুত করা হয়েছিল বলে ধারণা করছে প্রশাসন। প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন।

লালমনিরহাট জেলা ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লালমনিরহাটে ডিবির অভিযানে ৫৬ বস্তা অবৈধ সার জব্দ

লালমনিরহাটে ডিবির অভিযানে ৫৬ বস্তা অবৈধ সার জব্দ

দুই গোলে নেইমারের দুর্দান্ত প্রত্যাবর্তন

দুই গোলে নেইমারের দুর্দান্ত প্রত্যাবর্তন

আবারও সুখবর দিলেন সিদ্ধার্থ-কিয়ারা, ঘরে আসছে নতুন অতিথি

আবারও সুখবর দিলেন সিদ্ধার্থ-কিয়ারা, ঘরে আসছে নতুন অতিথি

রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত

রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App