×

রংপুর

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পিএম

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে দুই নারীর মৃত্যু হয়। ছবি: ভোরের কাগজ

লালমনিরহাট সদর উপজেলায় সকালে হাঁটতে বের হয়ে দ্রুতগতির একটি ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জামিলা বেগম নামের দুই পথচারী নারী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বালাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনেই স্থানীয় বালাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও প্রাতঃভ্রমণ বা হাঁটাহাঁটি করার জন্য ঘর থেকে বের হয়েছিলেন ফজিলা বেগম ও জহিলা বেগম। কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ফকিরের তকেয়া বালাপাড়া নামক এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে চাপা দেয়। 

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

এতে ঘটনাস্থলেই উভয় নারী গুরুতর আহত হয়ে প্রাণ হারান। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এলেও ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোরের কাগজকে বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন এলাকার পরিবেশ ও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App