×

সোশ্যাল মিডিয়া

মাহফুজ আলম

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:০৯ পিএম

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ডানপন্থি জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীদের জায়গা হবে না। একইভাবে অ-ডানপন্থিদের জুলাই সংগঠনে ডানপন্থিদেরও স্থান হবে না। তিনি আরও বলেন, ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।’

রোববার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থি জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীরা জায়গা পাবেন না। অ-ডানপন্থিদের জুলাই সংগঠনে ডানপন্থিরা জায়গা পাবেন না।’

তিনি আরও লেখেন, ‘এটাই জুলাই বন্দোবস্ত। ডান-বামের বাইরে যারা যেতে চাইবেন, তাদের জন্য এতে আছে শিক্ষা। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।’

প্রসঙ্গত, ২০২৫ সালের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পাশাপাশি পদত্যাগ করেন মাহফুজ আলম। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের একজন হিসেবে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

এর আগে, ২০২৪ সালের ২৮ আগস্ট তিনি তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। পরে একই বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নিলেও শুরুতে তাকে কোনো নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রীর বিশেষ নির্দেশনা

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রীর বিশেষ নির্দেশনা

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

সৌদি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

সৌদি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

‘সিজেপি’-কে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার আহ্বান মুকেশ খন্নার

‘সিজেপি’-কে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার আহ্বান মুকেশ খন্নার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App