×

সোশ্যাল মিডিয়া

একযোগে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৫:১৬ পিএম

একযোগে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা

ছবি : সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর অবসর ও কল্যাণের অর্থ পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা। শনিবার (১৫ আগস্ট) দেশের ৬৪ জেলায় একযোগে তাদের ব্যাংক হিসাবে এ অর্থ পাঠানো হবে।

শুক্রবার (১৪ আগস্ট) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পরিশোধে এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরও পড়ুন: আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন?

তিনি জানান, দীর্ঘ চার বছর ধরে জমে থাকা শিক্ষকদের বকেয়া পরিশোধে নেওয়া উদ্যোগের ধারাবাহিকতায় দেশের ৬৪টি জেলায় একযোগে এই অর্থ পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষকদের নিজ নিজ ব্যাংক হিসাবেই ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা পৌঁছে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App