×

খেলা

প্রিয়তমাকে হারাচ্ছেন স্মিথ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০১৮, ০৩:৫১ পিএম

প্রিয়তমাকে হারাচ্ছেন স্মিথ!
চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ডানি উইলিসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা রয়েছে অজি দলের সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের। তবে বল টেম্পারিং কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত হওয়ায় স্মিথের ওপর বেশ কিছুটা চটেছেন তার প্রেমিকা। তা ছাড়া গণমাধ্যমের তথ্যমতে, সম্প্রতি ডানি উইলিসকে আরো ফুসকে দিচ্ছে অজি ক্রিকেট ভক্তরাও। গতকাল ডানি উইলিসের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেশকিছু ফলোয়ার ডানি উইলিসকে স্মিথের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলার কথা বলেছেন। তারা বলেন, মিথ্যুক এ ক্রিকেটারকে আপনার জীবনসঙ্গী করে নেয়া ঠিক হবে না। অধিকন্তু আপনি একজন আইনজীবী, আপনার সব সময় সত্যের পথে চলা উচিত। ২০১১ সালের শুরুতে স্মিথের সঙ্গে প্রথম পরিচয় হয় ডানি উইলিসের। ম্যাককারি বিশ্ববিদ্যালয়ে আইনে পড়তে থাকা এ ছাত্রীকে দেখে প্রথমেই কিছুটা দুর্বল হয়ে যান স্মিথ। পরে আর কি করা! নিজ থেকেই প্রেমের প্রস্তাবটি দিয়েছেন উইলিসকে। অবশ্য উইলিসও দুর্বল ছিলেন স্বনামধন্য এ ক্রিকেটারের প্রতি। ফলে প্রেমের সম্পর্কে যেতে বেশিক্ষণ লাগেনি তাদের। খেলার ফাঁকে ফাঁকে চুটিয়ে প্রেম করার সঙ্গে সঙ্গে গত বছর যুক্তরাষ্ট্রে আংটি বদলও সেরেছেন তারা। কিন্তু এমন বিপদের মুখে এবং তার বান্ধবীর বিমুখতায় কি শেষ পর্যন্ত তাদের প্রণয়ে জড়ানো হবে না? ভেঙে যাবে চূড়ান্ত রূপ নিতে যাওয়া এ সম্পর্কটি? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। এর আগে চলমান দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা ঘটান তিনি। তার পরামর্শে ক্যামেরন ব্যানক্রফট হলুদ রঙের রিবন দিয়ে বল টেম্পারিং করতে চেষ্টা করেন। পরে টিভি ফুটেজে এটি ধরা পড়লে সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকার করে নেন স্মিথ। এ অপরাধের দায়ে আইসিসি তাকে এক ম্যাচ নিষিদ্ধ করে। এরপরে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে স্মিথসহ দলের সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারকে। ব্যানক্রফটকেও ৯ মাসের জন্য ব্যান করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

এমপি ফজলুর রহমান মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App