×

খেলা

আয়ারল্যান্ড সিরিজের দলে মৃত্যুঞ্জয়, বাদ আফিফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৬:৫০ পিএম

আয়ারল্যান্ড সিরিজের দলে মৃত্যুঞ্জয়, বাদ আফিফ

মৃত্যুঞ্জয় চৌধুরী

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে ১৫ সদস্যের দলে নেই পেসার তাসকিন আহমেদ। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বামহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

আইরিশদের বিপক্ষে সিরিজে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। সাইড স্ট্রেইনের জন্য ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও ছিলেন না ডানহাতি এই পেসার। মূলত তাসকিনের পরিবর্তেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন মৃত্যুঞ্জয়।

আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজেও দলে জায়গা হয়নি আফিফের। এদিকে, লিটন দাসকে আইপিএলের জন্য এনওসি দিলেও আয়ারল্যান্ড সিরিজের দলে রেখেছেন নির্বাচকরা। ফলে, কলকাতা শিবিরে যোগ দিলেও আগামী মাসের শুরুতে আবারও জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে ডানহাতি এই ব্যাটারকে।

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ইংল্যান্ডের চেমসফোর্ডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১২ ও ১৪ মে। এই সিরিজটি আইরিশদের জন্য গুরুত্বপূর্ণ বেশ। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে তিনটি ম্যাচই জিততে হবে তাদের।

তিন ম্যাচের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App