×

খেলা

আজম খানকে গন্ডার বলে কটাক্ষ, নতুন বিতর্কে বাবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ১২:৩২ পিএম

আজম খানকে গন্ডার বলে কটাক্ষ, নতুন বিতর্কে বাবর

নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন বাবর আজম। ছবি সংগৃহীত

আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করবে পাকিস্তান। এর আগে ডালাসে প্রস্তুতি সেশনে পাক ক্রিকেটারদের মজা-মাস্তি করতে দেখা গেছে। এরই মাঝে নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন বাবর আজম। সতীর্থ আজম খানের চেহারা নিয়ে কটূ মন্তব্য করেছেন তিনি।

জি নিউজ, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, দলের পরিবেশ হালকা রাখতে সতীর্থ ডাকনাম ব্যবহার করেন বাবর। কিংবদন্তি মইন খানের ছেলে আজম খানেরও একটি নিক নেম দিয়েছেন তিনি। সেই কৌতুকপূর্ণ নামকে কেন্দ্র করেই শোরগোল পড়েছে।

পাকিস্তান দলের অনুশীলন চলার সময় ঘটনাটি ঘটে। তখন বাবর ও আজম অনুশীলন করছিলেন। সেসময়ে ১২৫ কিলো ওজনের আজমকে ‘গাইন্দা’ বলে সম্বোধন করেন বাবর। বাংলায় এর অর্থ হলো গন্ডার। ইতোমধ্যে পাকিস্তানের অনুশীলন সেশনের ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে পড়েছে।

তাতে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাবর। তিনি বডি শেমিং করেছেন বলে দাবি করেছেন নেটিজেনরা। স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বেঁধেছে।

আরো পড়ুন: উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু আফগানদের

ইংল্যান্ড সফরে জঘন্য পারফরম্যান্সের পর ব্যাপক সমালোচিত হন আজম। শুধু ব্যাট হাতেই ফ্লপ হননি, উইকেট কিপিংয়েও অনেক ভুল করেছেন তিনি। এমন পরিস্থিতিতে তার ফিটনেস নিয়েও উঠছে বড় প্রশ্ন।

শহীদ আফ্রিদি ও সালমান বাটের মতো সাবেক ক্রিকেটাররা আজমের তীব্র সমালোচনা করেছেন। তবে বাবররে মতো কেউ বাজে শব্দ ব্যবহার করেননি।

পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলার সময়ে আফ্রিদি বলেন, এরকম ফিটনেস নিয়ে আজমকে আমি কখনই দলের কাছাকাছি আসতে দিতাম না। আমিও তার প্রশংসা করি। সে শক্তিশালী এবং বড় হিট মারতে পারে। ওর ব্যাটিং অসাধারণ। ইংলিশ কন্ডিশনে কোনোরকমে কিপিং করতে পারবে ও। তবে ওয়েস্ট ইন্ডিজে পারবে না।

তিনি বলেন, এখানে বল খুব উঁচুতে আসে না। এটি নিচের দিকে থাকে। তাই তাকে শরীর নিচে রাখতে হবে। উইন্ডিজে বল নিচের দিকে যাওয়ার কারণে ওকে সমস্যা পড়তে হবে। এই ফিটনেসে স্পিনারের বলে উইকেটকিপিং করা তার পক্ষে কঠিন হবে।

টাইমলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

এমপি ফজলুর রহমান মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App