×

খেলা

ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৩:১৯ পিএম

ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া

ঢাকায় পৌঁয়েছে অস্ট্রেলিয়া ফুটবল দল

ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইপর্বের ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। মঙ্গলবার (৪ জুন) দুপুর সোয়া একটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সফরকারীরা। এর আগে গত পরশু অস্ট্রেলিয়ার তিন জন কর্মকর্তা বাংলাদেশে এসে অনুশীলন ও আনুষাঙ্গিক বিষয় পর্যবেক্ষণ করেছেন। 

থাইল্যান্ড হয়ে ঢাকায় এসেছে বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া। আজ মঙ্গলবার কোনো অনুশীলন নেই তাদের। আগামীকাল ম্যাচ ভেন্যু কিংস অ্যারেনায় এক সেশন অনুশীলন করে পরের দিন ৬ জুন স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে দলটি। কিংস অ্যারেনায় সন্ধ্যায় ম্যাচ খেলে রাতেই রওনা হবে অস্ট্রেলিয়া।

আরো পড়ুন: টি-টোয়েন্টির মঞ্চে ইংল্যান্ড-স্কটল্যান্ডের প্রথম সাক্ষাৎ আজ

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মিশন শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। মেলবোর্নে সেই ম্যাচে বাংলাদেশকে ৭টি গোল দিয়েছিল তারা। ফিরতি লেগে বাংলাদেশের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতামুলক ফুটবল খেলে স্কোরলাইন যথাসম্ভব ভদ্রস্থ রাখা। ২০২২ কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে হেরে বাদ পড়েছিল অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশ হলেও ফুটবলে তারা এশিয়া মহাদেশের হয়েই খেলে। বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে দুইবার অস্ট্রেলিয়া গ্রুপে পড়ল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়েও অস্ট্রেলিয়ার গ্রুপে ছিল বাংলাদেশ। ২০১৫ সালে অস্ট্রেলিয়া বাংলাদেশে প্রথমবারের মতো ফুটবল খেলতে এসেছিল। ঐ সময় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় অস্ট্রেলিয়া বাংলাদেশে এসে খেলতে গড়িমসি করেছিল।

তবে ফিফার দৃঢ় অবস্থানে অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিন রাতে ঢাকায় পৌছায় এবং রাতেই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ম্যাচের পরপরই অস্ট্রেলিয়া ঢাকা ত্যাগ করে। বাফুফে সেই বার অস্ট্রেলিয়া দলকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করেছিল।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

এমপি ফজলুর রহমান মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App