×

খেলা

মোস্তাফিজের পর রিশাদও অবিক্রিত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম

মোস্তাফিজের পর রিশাদও অবিক্রিত

রিশাদ হোসেন

এবারের আইপিএল নিলামে বাংলাদেশের ১২ জন খেলোয়াড়ের নাম ছিল। তবে নিলামের প্রথম পর্বে কারোর নাম ছিল না। অ্যাক্সিলারেটেড নিলামে মোস্তাফিজুর রহমানের নাম উঠেছিল। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজিই তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। গেল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতিয়েছিলেন তিনি।

বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেনও দল পাননি। বিগ ব্যাশে দল (হোবার্ট হারিকেনস) পাওয়া রিশাদকে কেনার জন্য আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ৭৫ লাখ রুপি ছিল এই লেগির ভিত্তি মূল্য।

এর আগে, মেগা নিলামে নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসনের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সৌদি আরবের জেদ্দায় নিলামের দ্বিতীয় দিনে সবার আগে তার নাম ডাকা হয়। এই পর্বে অবিক্রিতই থাকেন তিনি।

রোভম্যান পাওয়েলকে ১ কোটি ৫০ লাখ রুপিতে কলকাতা, ফাফ ডু প্লেসিকে ২ কোটিতে দিল্লি কিনে নেয়। তবে আজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ'কে কেউই দলে নেয়নি।

এদিকে দল পাননি শার্দুল ঠাকুরও। তবে ৩ কোটি ২০ লাখে ওয়াশিংটন সুন্দরকে কিনেছে গুজরাট। ৭ কোটিতে পাঞ্জাবে গেছেন মার্কো জানসেন। তবে ড্যারিল মিচেল দল পাননি। ৫ কোটি ৭৫ লাখে ব্যাঙ্গালুরুতে ক্রোনাল গেছেন পান্ডিয়া। ৪ কোটি ২০ লাখে নীতিশ রানাকে নিয়েছে রাজস্থান।

দল পাননি অ্যালেক্স ক্যারি ও ডন ফেরেইরা, কে এস ভরত, শাই হোপরা। তবে রায়ান রিকেলটনকে ১ কোটিতে মুম্বাই এবং ২ কোটি ৬০ লাখ রুপিতে পাঞ্জাবে গেছেন জস ইংলিস।

অন্যদিকে ৬ কোটি ৫০ লাখে রাজস্থানে জায়গা পেয়েছেন তুষার দেশপান্ডে। ২ কোটি ৪০ লাখে গুজরাটে কোয়েটজে, ১০ কোটি ৭৫ লাখে ব্যাঙ্গালুরুতে ভুবনেশ্বর কুমার, ৮ কোটিতে আরটিএম কার্ডে দিল্লিতে মুকেশ, দীপক চাহারকে ৯ কোটি ২৫ লাখে দলে নিয়েছে মুম্বাই, আকাশকে ৮ কোটিতে লখনৌ এবং ২ কোটিতে পাঞ্জাবে গেছেন লকি ফার্গুসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App