×

খেলা

যেসব বিষয় ফুটে উঠেছে ‘ডানা-৩৬’ মাসকটে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ পিএম

যেসব বিষয় ফুটে উঠেছে ‘ডানা-৩৬’ মাসকটে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর আগামী ৩০ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে রবিবার (১ ডিসেম্বর) বিশেষ এক আয়োজনে বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই মাসকটের মাধ্যমে বিপিএলকে বৈশ্বিকভাবে আরো গ্রহণযোগ্য করার পাশাপাশি টুর্নামেন্টে নতুনত্ব আনার উদ্যোগ নিয়েছে বিসিবি।

মাসকট উন্মোচনের অনুষ্ঠানটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এবং বিসিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুরুষ ও নারী জাতীয় দলের ক্রিকেটারসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।

‘ডানা ৩৬’ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টের অফিসিয়াল মাসকট। যার গড়ন, ব্যবহৃত রং ও অঙ্গভঙ্গি উপস্থাপন করে স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে। এখানে ‘ডানা’ শব্দটি ‘পাখা’ অর্থে ব্যবহৃত হয়েছে, যা স্বাধীনতা ও মুক্তির প্রতীক। 

‘ডানা ৩৬’ মাসকটটি-ডানা বা পাখা প্রসারিত করা একটি সাদা পায়রা, যা শান্তির প্রতীক এবং প্রতিপাশে ১৮টি করে মোট ৩৬টি রঙিন পালক উপস্থাপন করে ৩৬শে জুলাই ২০২৪ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে, যা প্রতিটি স্বপ্নবাজ, উদ্যমী, অপ্রতিরোধ্য তরুণকে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগায়। 

ডানা’র স্বপ্নময় চোখ ও উজ্জ্বল হাসিতে ছড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ এবং ক্রিকেট মাঠের অফুরন্ত সম্ভাবনা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App