×

খেলা

শান্তর নেতৃত্বে মুগ্ধ মুশফিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৬:৫৫ পিএম

শান্তর নেতৃত্বে মুগ্ধ মুশফিক

ছবি- সংগৃহীত

দেশের টেস্ট ক্রিকেটকে এক উচ্চতায় নিতে বছরের পর বছর লড়াই করেছেন মুশফিকুর রহিম। এখনো তিনিই সবচেয়ে বেশি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক। তবে তার উত্তরসূরি নাজমুল হোসেন শান্তর হাত ধরে টেস্ট ক্রিকেটে এখন বইছে নতুনের হাওয়া। শান্তর অধিনায়কত্ব ও ব্যাটিংয়ে মুগ্ধ মুশফিক উত্তরসূরিকে নিয়ে শোনালেন বড় আশার কথা।

মিরপুর টেস্টে পাকিস্তানকে হারিয়ে এখন এক অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে এই দুই প্রজন্মের দুই তারকা। অধিনায়ক হিসেবে টেস্টে বাংলাদেশের সফলতম জয় এখন দুজনেরই সমান সাতটি করে। তবে মুশফিকের এই ৭ জয় এসেছিল ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়ে, আর শান্ত তাকে ছুঁয়ে ফেলেছেন মাত্র ১৭ টেস্টেই।

ব্যাট হাতেও এখন ক্যারিয়ারের সেরা সময় পার করছেন শান্ত। মিরপুরে ম্যাচ-সেরা হওয়া এই ব্যাটার শেষ পাঁচ টেস্টের চারটিতেই পেয়েছেন শতকের দেখা। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডেও এখন মুশফিককে (৪টি) ছাড়িয়ে সবার ওপরে তিনি।

সিলেট টেস্ট শুরুর আগে আজ শুক্রবার (১৫ মে) অভিজ্ঞ মুশফিকুর রহিম বলেন, ‘শান্ত দারুণ ব্যাটিং করছে। ওর বড় গুণ হলো, দায়িত্বের চ্যালেঞ্জ ও ইতিবাচকভাবে নিতে পারে। অধিনায়ক যখন সামনে থেকে নেতৃত্ব দেয়, তখন দলের সবার জন্যই সেটা উদাহরণ হয়ে দাঁড়ায়। ও একজন অসাধারণ নেতা।’

নিজের অধিনায়কত্বের সময়ের সঙ্গে বর্তমানের তুলনা করে মুশফিক আরও বলেন, ‘এখন আমাদের ২০ উইকেট নেওয়ার সক্ষমতা অনেক বেড়েছে। আগে আমাদের স্পিনাররা ভালো থাকলেও পেস বিভাগ এমন ছিল না। এখনকার বোলিং আক্রমণ অনেক বেশি ভারসাম্যপূর্ণ ও বৈচিত্র্যময়। এটি অধিনায়কের জন্য বড় স্বস্তির।’

টেস্ট ক্রিকেটে গত তিন-চার বছর ধরে ব্যাটসম্যানদের ধারাবাহিকতা এবং বোলারদের এই উন্নতির ধারা বজায় থাকলে আগামী কয়েক বছরে বাংলাদেশ আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে বলে বিশ্বাস করেন মুশফিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নন-ক্যাডার থেকে সিনিয়র সহকারী সচিব হলেন যে ২০ কর্মকর্তা

নন-ক্যাডার থেকে সিনিয়র সহকারী সচিব হলেন যে ২০ কর্মকর্তা

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় প্রকাশ

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় প্রকাশ

‘জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে’

প্রধানমন্ত্রীর সতর্কবার্তা ‘জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App