×

খেলা

বিশ্বকাপের উদ্বোধনে শাকিরা ও নোরা ফাতেহি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:৫২ পিএম

বিশ্বকাপের উদ্বোধনে শাকিরা ও নোরা ফাতেহি

ছবি- সংগৃহীত

মাঠের লড়াইয়ের পাশাপাশি ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও দর্শকদের আগ্রহের কমতি নেই। আগামী ১১ জুন মেক্সিকোর এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে এই অনুষ্ঠান শুরু হবে।

উদ্বোধনী মঞ্চের মূল আকর্ষণ পপ সম্রাজ্ঞী শাকিরা। নাইজেরিয়ার গায়ক বার্না বয়ের সঙ্গে জুটি বেঁধে তিনি গাইবেন এবারের বিশ্বকাপের অফিশিয়াল গান ‘দাই দাই’। এ ছাড়া মেক্সিকোর এই মঞ্চে পারফর্ম করবেন আলেহান্দ্রো ফের্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশেন, জে বালভিন, লিলা ডাউনস ও টাইলারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একঝাঁক তারকা।

আয়োজন থাকছে বিশ্বকাপের অন্য দুই আয়োজক দেশ কানাডা ও আমেরিকাতেও। মেক্সিকোর উদ্বোধনের পরদিন, ১২ জুন কানাডার টরন্টোর মঞ্চ মাতাবেন ভারতের নোরা ফাতেহি। তার সঙ্গে থাকবেন বিশ্বখ্যাত গায়ক মাইকেল বুবলে এবং অ্যালানিস মরিসেট। একই দিনে আমেরিকার সোফাই স্টেডিয়ামে গাইবেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং র‍্যাপার ফিউচার।

বিশ্বকাপের শুরুটা যেমন রাজকীয় হচ্ছে, সমাপ্তি অনুষ্ঠানও ততটাই জমকালো করার পরিকল্পনা করেছে ফিফা। টুর্নামেন্টের ফাইনাল শেষে সমাপনী অনুষ্ঠানেও মঞ্চে থাকবেন শাকিরা। তবে তখন তার সঙ্গে যোগ দেবেন পপ কুইন ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড ‘বিটিএস’ (BTS)। মাঠের ফুটবল আর মঞ্চের সংগীতের এই মেলবন্ধন দেখতে এখন প্রহর গুনছেন কোটি কোটি দর্শক।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আ.লীগ যেখানে ১৭ বছর নিয়েছিল, বিএনপি সেখানে ৩ মাসেই পৌঁছে গেছে

আসিফ মাহমুদ আ.লীগ যেখানে ১৭ বছর নিয়েছিল, বিএনপি সেখানে ৩ মাসেই পৌঁছে গেছে

সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার হলেন ড. বোরহান

সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার হলেন ড. বোরহান

ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

সাভারে বিক্ষোভ ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

‘ইরানের বিশ্বাস অর্জনে ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে ট্রাম্পকে’

‘ইরানের বিশ্বাস অর্জনে ২৪ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থ ফেরত দিতে হবে ট্রাম্পকে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App