×

খেলা

মেসিকে ছাড়াই হন্ডুরাসকে অনায়াসে হারাল আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:২৭ এএম

মেসিকে ছাড়াই হন্ডুরাসকে অনায়াসে হারাল আর্জেন্টিনা

ছবি- সংগৃহীত

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ দল আর্জেন্টিনার সঙ্গে ৬৫ নম্বর দল হন্ডুরাসের মাঠের ব্যবধানটা স্পষ্টই ফুটে উঠল। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে অনায়াসে ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। চোটের কারণে লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্তিনেসের মতো তারকারা আজ ছিলেন সাইডবেঞ্চে।

এমিলিয়ানোর জায়গায় পোস্ট সামলান অ্যাটলেটিকো মাদ্রিদের গোলরক্ষক হুয়ান মুসো, পরে তাকে তুলে সান্তিয়াগো মোনিয়েলকে নামান কোচ লিওনেল স্কালোনি। এই ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে মোট ৪ জনের অভিষেক হয়েছে।

মেসি না থাকলেও ম্যাচজুড়ে আলো ছড়িয়েছেন লাউতারো মার্তিনেজ। একটি গোলের পাশাপাশি ইন্টার মিলানের এই স্ট্রাইকার করেছেন একটি অ্যাসিস্টও। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে নেন তিনি। জাতীয় দলের হয়ে এটি তার ৩৭তম গোল। ডি-বক্সে নিকোলাস তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল আলবিসেলেস্তেরা। বিরতির ঠিক আগে লিসান্দ্রো মার্তিনেসের একটি দারুণ বাইসাইকেল কিক একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। লাউতারোর চমৎকার ব্যাকহিল থেকে বল পেয়ে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন হুলিয়ানো সিমিওনে। এরপরই লাউতারোকে তুলে নেন স্কালোনি।

ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ছিল আর্জেন্টিনারই। প্রায় ৭৩ শতাংশ বলের দখল রেখে গোলের জন্য ২০টি শট নেয় তারা, যার ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে হন্ডুরাস গোলরক্ষক ৬টি চমৎকার সেভ না করলে ব্যবধান আরও বাড়তে পারত।

কাইল ফিল্ড স্টেডিয়ামের ১ লাখ ২ হাজার ধারণক্ষমতার গ্যালারিতে আজ খেলা দেখতে এসেছিলেন ৯১ হাজার ১০২ জন দর্শক। মেসি খেলবেন না জেনেও গ্যালারি মাতানো এই সমর্থকদের অবশ্য হতাশ করেনি স্কালোনির দল।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না

অপ্রতিমের মা আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App