×

খেলা

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:৪৯ এএম

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

ছবি- সংগৃহীত

ঘরের মাঠে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়ার পর এবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জয়ের দেখা পেল ব্রাজিল। তবে এবার আর অনায়াস জয় নয়, যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের হান্টিংটন ব্যাংক ফিল্ডে মিশরের বিপক্ষে ঘাম ঝরাতে হয়েছে সেলেসাওদের। কার্লো আনচেলত্তির দল ম্যাচটি জিতেছে ২-১ গোলের ব্যবধানে।

ম্যাচের শুরুতেই দেখা মেলে দুই গোলের। হাই-প্রেসিং ফুটবলের সুযোগ নিয়ে ম্যাচের ১১ মিনিটে প্রথম লিড নেয় ব্রাজিল। মিশরের ডিফেন্ডার মোহনাদ লাশিনের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ব্রুনো গিমারায়েস। তবে সেই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। ব্রাজিলের ডিফেন্ডার মার্কিনহোসের ব্যাক-পাস ভুলের সুযোগ কাজে লাগিয়ে দ্রুতই মিশরকে সমতায় ফেরান মোস্তফা জিকো।

১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার লিড নেয় ব্রাজিল। এই অর্ধে ইতালিয়ান কোচ আনচেলত্তি মাঠের ১১ জন খেলোয়াড়কেই বদলে ফেলেন। হাফটাইমে বদলি নেমে ম্যাচের পার্থক্য গড়ে দেন তরুণ সেনসেশন এন্দ্রিক। রাফিনহার একটি নিখুঁত পাস থেকে চমৎকার শটে গোল করেন তিনি।

আসন্ন বিশ্বকাপের আগে দুই দলই এই ম্যাচে নিজেদের বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিয়েছে। ম্যাচের শেষ দিকে মিশর সমতায় ফিরতে মরিয়া হয়ে চাপ সৃষ্টি করলেও ব্রাজিলের জমাট রক্ষণের কারণে সফল হতে পারেনি।

ব্রাজিল অবশ্য ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল। তবে মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইরের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তা সম্ভব হয়নি। তিনি ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির বেশ কয়েকটি নিশ্চিত গোলচেষ্টা নস্যাৎ করে দেন।

বিশ্বকাপের আগে দুই ম্যাচে দুই জয় ও ৮ গোল করে নিজেদের প্রস্তুতি দুর্দান্তভাবেই সম্পন্ন করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নেরা।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ

ভ্রমণে বাড়ল ডলার খরচের সুযোগ

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

দিল্লিতে ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App