×

খেলা

মিরাজকে স্টার্কের হুঁশিয়ারি, ‘তুমি কিন্তু বাংলাদেশে নেই’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম

মিরাজকে স্টার্কের হুঁশিয়ারি, ‘তুমি কিন্তু বাংলাদেশে নেই’

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। টাইগার ব্যাটারদের দৃঢ় ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার পেসাররা যখন উইকেটের জন্য মরিয়া, তখনই মেহেদী হাসান মিরাজ ও মিচেল স্টার্কের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে। স্টার্কের করা পঞ্চম বল পয়েন্টের দিকে ঠেলে দিয়ে রান নিতে ছুটে যান মিরাজ। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বোলার ও ব্যাটার- দুজনকেই দৌড়ানোর সময় পিচের মাঝের নির্ধারিত সুরক্ষিত অংশ এড়িয়ে চলতে হয়।

আরও পড়ুন: আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী কি ভারত সফরে যাচ্ছেন?

রান নেওয়ার সময় শুরুতে স্টার্কের দিকে তাকিয়ে ছিলেন মিরাজ। পরে বলের দিকে দৃষ্টি চলে যাওয়ায় সামনে কী রয়েছে, তা খেয়াল করতে পারেননি তিনি। পরে চোখ তুলতেই দেখেন, স্টার্ক প্রায় তার সামনে। পরিস্থিতিতে দিক পরিবর্তনের বদলে পিচের মাঝ দিয়েই দৌড়ান মিরাজ।

বিষয়টি আম্পায়ার কুমারা ধর্মসেনার নজরে পড়ে। রান সম্পন্ন হওয়ার আগেই তিনি মিরাজকে ডেকে নিয়ে সুরক্ষিত এলাকা দিয়ে দৌড়ানোর বিষয়ে সতর্ক করেন। মিরাজও তখন নিজের অবস্থান ব্যাখ্যা করে জানান, বলের দিকে তাকিয়ে থাকায় সামনে কী ছিল তা বুঝতে পারেননি।

আরও পড়ুন: শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে: আমির খসরু

এরপরই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। মিরাজের দিকে ইঙ্গিত করে স্টার্ক তাকে জানান, ওই জায়গাটি তার ফলো-থ্রুর অংশ এবং মিরাজকে উইকেটের মাঝের অংশ ছেড়ে দৌড়াতে হবে। জবাবে মিরাজ বলেন, বলের দিকে নজর থাকায় সামনে স্টার্ককে দেখতে পাননি।

নিজের জায়গায় ফিরে যাওয়ার সময় স্টার্ককে মিরাজের উদ্দেশে বলতে শোনা যায়, ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’

মিরাজের পক্ষ নিলেন পন্টিং

ঘটনাটি নিয়ে অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেনের ধারাভাষ্যে থাকা সাবেক অধিনায়ক রিকি পন্টিং মিরাজের পক্ষেই কথা বলেছেন।

আরও পড়ুন: ছাত্র-জনতার সংগ্রামের মূর্ত প্রতীক খালেদা জিয়া : রিজভী

পন্টিংয়ের মতে, মিরাজ ইচ্ছাকৃতভাবে পিচের মাঝ দিয়ে দৌড়াননি। বলের দিকে তাকিয়ে থাকার পর সামনে স্টার্ককে দেখে হঠাৎ পরিস্থিতির মুখোমুখি হন তিনি। সেই মুহূর্তে পিচের মাঝ দিয়ে দৌড়ানোই তার কাছে সবচেয়ে সহজ পথ মনে হয়েছে।

ফলে ঘটনাটি নিয়ে মাঠে উত্তেজনা তৈরি হলেও মিরাজের আচরণকে ইচ্ছাকৃত বলে মনে করেননি পন্টিং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিভক্তির গভীর সংকটে মুসলিম ব্রাদারহুড

দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ বিভক্তির গভীর সংকটে মুসলিম ব্রাদারহুড

শরণখোলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার

শরণখোলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার

দিল্লি হাইকোর্টসহ ৬ স্থানে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্টসহ ৬ স্থানে বোমা হামলার হুমকি

হরমুজ প্রণালি কার নিয়ন্ত্রণে, ইরান নাকি যুক্তরাষ্ট্রের?

হরমুজ প্রণালি কার নিয়ন্ত্রণে, ইরান নাকি যুক্তরাষ্ট্রের?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App