×

সিলেট

সিলেটে হামে ৩ জনের মৃত্যু, আক্রান্ত আরো ১৮

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:৫৩ এএম

সিলেটে হামে ৩ জনের মৃত্যু, আক্রান্ত আরো ১৮

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে দুই শিশুসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে জেলা স্বাস্থ্য বিভাগ নতুন করে ১৮ জন রোগী হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

রোববার (৯ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মারা যাওয়া তিনজনের মধ্যে ১৮ বছর বয়সী তরুণী বর্ণা রাণী দাস, তিন বছর চার মাস বয়সী শিশু এহসানুল এবং আট মাস বয়সী শিশু আয়ান রয়েছে। সম্প্রতি হামের উপসর্গ নিয়ে তারা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাদের মৃত্যু হয়।

আরো পড়ুন: পাটওয়ারীর ওপর মার শুরু হয়েছে কেবল

এদিকে হাসপাতালে রোগী ভর্তির চাপও বজায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে ৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের চার জেলার বিভিন্ন হাসপাতালে মোট ২৭১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে আশার কথা হচ্ছে, চিকিৎসায় সুস্থ হয়ে প্রতিদিনই অনেক রোগী বাড়ি ফিরছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, তুলনামূলকভাবে দুর্গম ও অনগ্রসর এলাকার শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে এবং তারাই মৃত্যুর উচ্চঝুঁকিতে রয়েছে। তবে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে এবং সংক্রমণ বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র নিলো বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র নিলো বিএনপি

ভাসমান পেয়ারা বাজারের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

ভাসমান পেয়ারা বাজারের সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

তামিমের যেসব পরিকল্পনায় বদলে যাচ্ছে দেশের ক্রিকেট

তামিমের যেসব পরিকল্পনায় বদলে যাচ্ছে দেশের ক্রিকেট

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App