×

সিলেট

সিলেট সীমান্ত

বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ ও ১৬ আগস্ট দুদিনব্যাপী বিজিবির সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি-র অধীনে একটি বিশেষ টিম এবং বিওপিগুলোর সদস্যেরা সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অভিযান চালানো হয় সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে।

এ সময় ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ এবং বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৫০ লক্ষ টাকা।

আরও পড়ুন: দাফনের দুদিন পর লাশ ‘জীবিত’ করার চেষ্টা

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা বজায় রাখা, চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ বন্ধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করা হয়েছে।

দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দ করা এসব চোরাচালানি পণ্যের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ তলায় রূপান্তর হবে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্যমন্ত্রী ৯ তলায় রূপান্তর হবে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মোদীর ‘কোলাকুলি কূটনীতি’ নিয়ে রাহুলের রসিকতা, ভাইরাল ভিডিও

মোদীর ‘কোলাকুলি কূটনীতি’ নিয়ে রাহুলের রসিকতা, ভাইরাল ভিডিও

ডিসেম্বরের মধ্যে প্রয়োজনের চেয়েও বেশি বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা প্রতিমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে প্রয়োজনের চেয়েও বেশি বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা প্রতিমন্ত্রীর

শিক্ষার্থীদের ওপর উঠে গেল বাস, প্রাণ গেল স্কুলছাত্রীর

শিক্ষার্থীদের ওপর উঠে গেল বাস, প্রাণ গেল স্কুলছাত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App