×

সিলেট

সিলেটে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

সিলেটে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ফাইল ছবি

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। অন্য দুজনের বাড়ি সুনামগঞ্জ ও হবিগঞ্জে। তাদের মধ্যে তিনজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

চিকিৎসকদের বরাত দিয়ে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মৃত শিশুরা অপুষ্টিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর বিভাগে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ১৬৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর ১০ জন এবং হামের উপসর্গ নিয়ে ১৫৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৫ জন। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট

আইনমন্ত্রী সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

ডাকসুতে জিন্নাহ'র ছবি প্রদর্শনকারীদের নিয়ে যা বলল ঢাবি কর্তৃপক্ষ

ডাকসুতে জিন্নাহ'র ছবি প্রদর্শনকারীদের নিয়ে যা বলল ঢাবি কর্তৃপক্ষ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত হয়নি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত হয়নি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App