×

টালিউড

ডিপফেকে অতিষ্ঠ ম্রুণাল ঠাকুর, অপব্যবহার বন্ধে কড়া বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৭:১০ পিএম

ডিপফেকে অতিষ্ঠ ম্রুণাল ঠাকুর, অপব্যবহার বন্ধে কড়া বার্তা

অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা বিকৃত ভিডিও ও কনটেন্ট নিয়ে এবার প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। নিজের পরিচয় ও অবয়বের অপব্যবহার বন্ধ না হলে জড়িতদের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন এই অভিনেত্রী। নির্দিষ্ট কোনো ঘটনার উল্লেখ না করলেও পোস্টটিকে চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে গণ্য করার আহ্বান জানিয়ে ম্রুণাল লেখেন, আমার অবয়ব ব্যবহার করে ডিপফেক কন্টেন্ট তৈরি বা শেয়ার করা বেআইনি ও অগ্রহণযোগ্য। এই ঘোষণাকে অবিলম্বে অপকর্ম বন্ধ করার আনুষ্ঠানিক নোটিশ হিসেবে বিবেচনা করুন। আমার পরিচয়ের আর কোনো অপব্যবহার হলে এবার সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: ‘বড় ছেলে’র পর এবার আসছে ‘ছোট ছেলে’

সম্প্রতি এআই প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিত্ব ও পরিচয়ের অপব্যবহার ঠেকাতে অনেক ভারতীয় অভিনয়শিল্পী আদালতের শরণাপন্ন হয়েছেন। অনুমতি ছাড়া প্রযুক্তির এই ব্যবহারে রাশ টানতে ইতোমধ্যে আইনি পথ বেছে নিয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান ও সুনীল শেঠির মতো তারকারা।

অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ছবি: সংগৃহীত

এর আগে ডিপফেক প্রযুক্তির শিকার হয়ে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানাও। প্রযুক্তি দিয়ে ভুয়া ছবি-ভিডিও বানিয়ে নারীদের হেনস্তার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি লিখেছিলেন, প্রযুক্তির ব্যবহার যেখানে প্রগতির চিহ্ন, সেখানে বিকৃতি ছড়াতে এর প্রয়োগ মানসিকতার অধঃপতনের প্রমাণ দেয়। প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর শাস্তির দাবিও জানান তিনি। পরবর্তীতে রাশমিকার ডিপফেক ভিডিও ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তারও করেছিল পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App