×

তথ্যপ্রযুক্তি

অত্যাধুনিক লিফট ও এস্কেলেটর নিয়ে ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনী চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৭:৩৪ পিএম

অত্যাধুনিক লিফট ও এস্কেলেটর নিয়ে ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনী চলছে

ছবি: ভোরের কাগজ

অত্যাধুনিক প্রযুক্তির লিফট ও এস্কেলেটর নিয়ে ঢাকায় প্রদর্শনী চলছে। কুড়িলের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় (আইসিসিবি) তিনদিন ব্যাপী এই প্রর্দশনী বৃহস্পতিবার (১০ অক্টোবর) শুরু হয়েছে। চলবে শনিবার (১২ অক্টোবর)পর্যন্ত। 

পঞ্চমবারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে দেশ-বিদেশের প্রায় অর্ধশত প্রতিষ্ঠান তাদের এস্কেলেটর, এলিভেটর, লিফট এবং বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামাদি প্রদর্শনী করছে।

আরো পড়ুন: ইউটিউবে ৫০০ ভিউ হলে যত আয় হয়

আয়োজকরা বলেছেন, এই শিল্প সম্পর্কে জানতে, নিজস্ব পণ প্রদর্শন করতে এবং দেশে-বিদেশে ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে উৎপাদকদের জন্য এই প্রদর্শনীতে অংশগ্রহণ একটি চমৎকার সুযোগ। ব্যবসায়ের পরিসর বৃদ্ধির মাধ্যমে প্রদর্শনীতে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশে নতুন ব্যবসায়ের ক্ষেত্র তৈরি করে দেয়া এই প্রদর্শনী আয়োজকদের প্রধান উদ্দেশ্য বলে জানান প্রদর্শনীর উদ্যোক্তারা।

গ্লোবাল লিফট অ্যান্ড এস্কেলেটর এক্সপ্রো ২০২৪ এর আয়োজক প্রতিষ্ঠান ভার্গো কমিউনিকেশন্সের পরিচালক অনিতা রঘুনাথ বলেন, বিশ্ব এখন প্রযুক্তনির্ভির। জীবনকে সহজ করতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বসতবাড়ি সব জায়গায় এখন প্রযুক্তির জয়জয়কার। তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে আমরা এনেছি বিশ্বমানের সব লিফট ও এস্কেলেটর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

তড়িঘড়ি করে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র, কারণ কী?

কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ

কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App