×

তথ্যপ্রযুক্তি

মোবাইলের নেশা কমানোর সহজ ৭ উপায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৫:৩০ পিএম

মোবাইলের নেশা কমানোর সহজ ৭ উপায়

ছবি : সংগৃহীত

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। কাজ, যোগাযোগ, বিনোদন কিংবা তথ্য জানার জন্য আমরা প্রায় সব সময়ই ফোনের ওপর নির্ভরশীল। তবে প্রয়োজনের সীমা ছাড়িয়ে অতিরিক্ত ফোন ব্যবহার ধীরে ধীরে আসক্তিতে পরিণত হতে পারে। এমনকি অনেকেই খাওয়ার টেবিলে, পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় বা অবসরের মুহূর্তেও ফোন থেকে চোখ সরাতে পারেন না।

একবার ভেবে দেখুন তো, ঘুমের সময় বাদ দিয়ে মাত্র এক ঘণ্টা ফোন ছাড়া থাকতে কেমন লাগবে? অনেকের কাছেই বিষয়টি কঠিন মনে হতে পারে। কারণ অল্প সময় পেলেই নোটিফিকেশন দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম স্ক্রল করা বা একই অ্যাপ বারবার খুলে দেখার অভ্যাস আমাদের জীবনের অংশ হয়ে গেছে। এতে অজান্তেই অনেক মূল্যবান সময় অপচয় হয়।

ফোন ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে বিশেষজ্ঞরা কয়েকটি সহজ কিন্তু কার্যকর অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন।

১. ফোন ব্যবহারের সময় পর্যবেক্ষণ করুন

এমন অনেক অ্যাপ রয়েছে, যা প্রতিদিন ফোনে কত সময় কাটাচ্ছেন এবং কোন অ্যাপে কতক্ষণ ব্যয় করছেন- তার বিস্তারিত তথ্য দেখায়। এই তথ্য দেখলে নিজের অভ্যাস সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় এবং অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমানো সহজ হয়।

২. ফোনের বদলে অ্যালার্ম ঘড়ি ব্যবহার করুন

আরো পড়ুন: ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর

অনেকে সকালে ঘুম থেকে উঠতে ফোনের অ্যালার্ম ব্যবহার করেন। এতে অ্যালার্ম বন্ধ করতে গিয়েই ইমেইল, বার্তা বা সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকে পড়ার প্রবণতা তৈরি হয়। এ অভ্যাস এড়াতে আলাদা একটি অ্যালার্ম ঘড়ি ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি রাতে ফোন অন্য ঘরে চার্জে রেখে দেওয়ার অভ্যাসও উপকারী।

৩. কিছু সময়ের জন্য ফোন থেকে বিরতি নিন

বিশেষজ্ঞদের কেউ কেউ টানা তিন দিন ফোন ব্যবহার না করার পরামর্শ দেন। এতে ফোনের ওপর নির্ভরশীলতা কমে এবং নতুন, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার সুযোগ তৈরি হয়। পরে ধীরে ধীরে প্রয়োজনীয় কাজের জন্য সীমিতভাবে ফোন ব্যবহার শুরু করা যেতে পারে।

৪. ‘ডু নট ডিস্টার্ব’ মোড চালু করুন

প্রায় সব স্মার্টফোনেই নির্দিষ্ট সময়ের জন্য কল, নোটিফিকেশন ও অ্যালার্ট সীমিত করার সুবিধা রয়েছে। প্রয়োজন অনুযায়ী সন্ধ্যা বা রাতের নির্দিষ্ট সময়ে এই সুবিধা চালু রাখলে অপ্রয়োজনীয় বিঘ্ন কমে এবং মনোযোগ ধরে রাখা সহজ হয়।

৫. প্রতিদিন প্রযুক্তিমুক্ত কিছু সময় রাখুন

পুরো দিন ফোন ছাড়া থাকা সম্ভব না হলেও প্রতিদিন অন্তত এক ঘণ্টা ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকার চেষ্টা করুন। এ সময় হাঁটাহাঁটি, পরিবারের সঙ্গে গল্প, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা অন্য কোনো অফলাইন কাজে সময় কাটাতে পারেন।

৬. অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন

ঘন ঘন নোটিফিকেশন ফোন হাতে নেওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। তাই জরুরি নয় এমন অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখলে মনোযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা কমে এবং ফোন ব্যবহারের সময়ও নিয়ন্ত্রণে থাকে।

৭. নতুন কোনো শখ গড়ে তুলুন

বই পড়া, ব্যায়াম করা, বাগান করা, পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানো কিংবা বন্ধুদের সঙ্গে সরাসরি দেখা করার মতো অভ্যাস ফোনের বিকল্প হতে পারে। সব অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার প্রয়োজন নেই; বাস্তব জীবনের সম্পর্ক ও মুহূর্তগুলো উপভোগ করাও সমান গুরুত্বপূর্ণ।

এক ঘণ্টা ফোন ছাড়া থাকলে যেসব ইতিবাচক পরিবর্তন আসতে পারে

মস্তিষ্ক বিশ্রাম পায়: দীর্ঘ সময় স্ক্রিনে না থাকলে মানসিক চাপ কমে।

মনোযোগ বাড়ে: পড়াশোনা বা কাজে আরও বেশি মনোসংযোগ করা যায়।

সৃষ্টিশীলতা বৃদ্ধি পায়: নতুন চিন্তা ও আইডিয়া সহজে আসে।

মানসিক প্রশান্তি তৈরি হয়: নিজের অনুভূতি ও আশপাশের পরিবেশের সঙ্গে সংযোগ বাড়ে।

সম্পর্ক আরও দৃঢ় হয়: পরিবার ও বন্ধুদের সঙ্গে বাস্তব যোগাযোগের সুযোগ বৃদ্ধি পায়।

মনোবিজ্ঞানীদের মতে, প্রতিদিন অন্তত এক ঘণ্টা ফোন থেকে দূরে থাকার অভ্যাস মানসিক চাপ কমাতে, মনোযোগ বাড়াতে এবং সুস্থ জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে তরুণদের মধ্যে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের প্রবণতা বেড়ে যাওয়ায় বাস্তব জীবনের সামাজিক সম্পর্ক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই প্রযুক্তির সুবিধা নেওয়ার পাশাপাশি এর ব্যবহারেও ভারসাম্য বজায় রাখা জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাতের আঁধারে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে মাটি বিক্রি

প্রভাবশালী সিন্ডিকেট রাতের আঁধারে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে মাটি বিক্রি

পুলিশের হাতে ধরা খেলো ৭ মামলার আসামি

পুলিশের হাতে ধরা খেলো ৭ মামলার আসামি

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির আভাস

চক্রান্ত নয়, দেশ গঠনে সবাইকে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর

চক্রান্ত নয়, দেশ গঠনে সবাইকে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App