×

বিনোদন

বক্স অফিস মাতাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ বক্স অফিসে দুর্দান্ত সূচনা করেছে। উদ্বোধনের ৩ দিনের মধ্যেই বিশ্বব্যাপী ছবিটি ২৬৪ দশমিক ১ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ২২৫ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে এসেছে ১২৪ দশমিক ৫ মিলিয়ন ডলার। গত রবিবার এ তথ্য জানিয়েছে ইউনিভার্সাল পিকচার্স। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রাচীন গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটিতে গ্রিক বীর ওডিসিয়ুসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। ট্রয় যুদ্ধ শেষে নিজ দেশে ফেরার বিপৎসংকুল যাত্রার কাহিনি তুলে ধরা হয়েছে এতে। ২০২৩ সালের ব্লকবাস্টার ‘ওপেনহাইমার’-এর পর এটি নোলানের প্রথম চলচ্চিত্র। ওপেনহাইমার সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালনাসহ একাধিক বিভাগে একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিল।

ইউনিভার্সালের ডোমেস্টিক থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশনের প্রেসিডেন্ট জিম অর বলেন, ‘এই সপ্তাহান্তে (শনিবার পর্যন্ত) যুক্তরাষ্ট্রের সিনেমা বাজারে দ্য ওডিসিকে ঘিরে স্পষ্টভাবেই ব্যাপক উচ্ছ¡াস দেখা যাচ্ছে।’ রেন্ট্র্যাকের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে দেশীয় ও বৈশ্বিক উভয় বক্স অফিসেই শীর্ষস্থান দখল করেছে ছবিটি। রয়টার্সকে জিম অর জানান, ছবিটি সব ধরনের দর্শকের কাছেই ব্যাপক সাড়া ফেলেছে। টিকিট ক্রেতাদের অর্ধেকের বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে।

বিশ্লেষকদের মতে, উদ্বোধনী সপ্তাহান্তে ছবিটির এই শক্তিশালী আয় দর্শকদের মধ্যে ক্রিস্টোফার নোলানের জনপ্রিয়তারই প্রমাণ। রেন্ট্র্যাকের মার্কেটপ্লেস ট্রেন্ডস বিভাগের প্রধান পল ডারগারাবেডিয়ান বলেন, ‘চলচ্চিত্র এবং চলচ্চিত্র নির্মাতাদের সম্পর্কে আধুনিক দর্শকদের জ্ঞানকে কখনই খাটো করে দেখা উচিত নয়। চলচ্চিত্রের প্রতি তাদের সেই অনুরাগ ক্রিস্টোফার নোলানের প্রতি তাদের নিবেদিত ভালোবাসায় স্পষ্টভাবে প্রকাশ পায়। এটি সত্যিই একটি বিশেষ বিষয়।’

দ্য ওডিসি নির্মাণে ব্যয় হয়েছে ২৫০ মিলিয়ন ডলার বা প্রায় ৩ হাজার কোটি টাকার বেশি। উদ্বোধনী রাতের প্রদর্শনীতে অংশ নেয়া দর্শকদের কাছ থেকে ছবিটি সিনেমাস্কোরে ‘এ’ গ্রেড পেয়েছে। পাশাপাশি রটেন টমেটোজে দর্শক রেটিং পেয়েছে ৯৭ শতাংশ। উদ্বোধনী সপ্তাহান্তের আয়ের হিসেবে এটি নোলানের অন্যতম সফল চলচ্চিত্র। মুদ্রাস্ফীতির প্রভাব বিবেচনায় নিলে, বৈশ্বিক উদ্বোধনী আয়ের দিক থেকে ‘দ্য ওডিসি’ নোলানের তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী চলচ্চিত্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

‘গডজিলা’ অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু

ফের পর্দায় ফিরছেন তাহসান খান

ফের পর্দায় ফিরছেন তাহসান খান

সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

অমিত শাহের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট

অমিত শাহের পদত্যাগ দাবিতে উত্তাল ভারতের পার্লামেন্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App