×

প্রথম পাতা

হামের উপসর্গে আরো ২ শিশুর প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হামের উপসর্গে  আরো ২ শিশুর প্রাণহানি

দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জন ঢাকা, আরেকজন সিলেট বিভাগের। আর গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ১ জুলাইয়ের পর গত ৩ দিন ডেঙ্গুতে মৃতের সংখ্যা শূন্যই রয়েছে।

গতকাল শনিবার হামের সার্বিক পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হামের সার্বিক বিষয় নিয়ে পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা ৮৩৩ জন। হাম শনাক্ত হয়েছে ১০১ জনের। হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৩২ জন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মে থেকে ৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৬৩৮ শিশু ও নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। মোট ১ লাখ ১৭ হাজার ২১৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে মোট ১২ হাজার ৫২৬ জনের হাম শনাক্ত হয়েছে। সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৭ হাজার ৯৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৮৪ হাজার ২১৮ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর হামে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে। আর স্বাস্থ্য অধিদপ্তর ২ এপ্রিল থেকে হামের তথ্য গণমাধ্যমে পাঠাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর হামের উপসর্গ নিয়ে বা নিশ্চিত হামে আক্রান্ত ও মৃতের তথ্য প্রকাশ করছে। তবে কোন বয়সের, কোন আর্থসামাজিক শ্রেণির মানুষ তারা, হামে আক্রান্ত হওয়ার কত দিন পর তাদের মৃত্যু হচ্ছে, মৃত্যুর আগে তাদের কোন ধরনের চিকিৎসা হয়েছিল- তার কোনো তথ্য প্রকাশ করছে না।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এই সময়ে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯ জন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৭ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রাজশাহী বিভাগে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৯৭ জন। এর মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী রয়েছেন। ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চলতি সপ্তাহেই পাকিস্তানে ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

চলতি সপ্তাহেই পাকিস্তানে ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

দেশের ১৪ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৪ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১০ লেনে উন্নীত হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১০ লেনে উন্নীত হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কিশোরীকে ধর্ষণের পর সেপটিক ট্যাংকে ফেলা, অভিযুক্ত গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণের পর সেপটিক ট্যাংকে ফেলা, অভিযুক্ত গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App