×

প্রথম পাতা

আইজি প্রিজন

দুই জঙ্গি এখনো পলাতক হদিস নেই ৬৯০ বন্দিরও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দুই জঙ্গি এখনো পলাতক হদিস নেই ৬৯০ বন্দিরও

কারা মহাপরিদর্শক সৈয়দ মো. মোতাহের হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

কারা মহাপরিদর্শক সৈয়দ মো. মোতাহের হোসেন জানিয়েছেন, নরসিংদী কারাগার থেকে পালিয়ে থাকা ১৬৬ জনের কোনো তথ্য কারা অধিদপ্তরের কাছে নেই। জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ জনের মধ্যে ৬৯০ জন বন্দি এখনো পলাতক রয়েছে। ১ হাজার ৫৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

কারা মহাপরিদর্শক জানান, শুধু নরসিংদী কারাগার থেকেই পালিয়েছেন ৮২৬ জন। এদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্য কারা অধিদপ্তরের কাছে নেই। তারা সবাই নরসিংদী কারাগার থেকে পালিয়েছেন। জুলাই আন্দোলনের সময় গাজীপুর, নরসিংদীসহ এক ডজনের বেশি কারাগারে হামলার ঘটনা ঘটে। সেই সময় পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৯ জঙ্গিও ছিল। সর্বশেষ জুয়েল নামে একজন গ্রেপ্তারের পর এখন পর্যন্ত আরো দুইজন জঙ্গি পলাতক রয়েছেন।

কারাগারগুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি রয়েছে জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, দেশে ৬০টি জেলা কারাগার এবং ১৫টি সেন্ট্রাল কারাগারে বন্দি ধারণ ক্ষমতা ৪৫ হাজার। তবে আজ পর্যন্ত কারাগারে মোট বন্দির সংখ্যা ৯৮ হাজার। কারাগারে কাউকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে না। বর্তমানে দেশে ৭৫টি কারাগার রয়েছে। প্রতিটি কারাগারে খাবারের পরিমাণ ও মান নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ২১টি কারাগার সংস্কার করা প্রয়োজন।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাদের মধ্যে কেউ কেউ কারাবন্দি অবস্থায় মারা গেছেন। মৃতদের স্বজন ও আওয়ামী লীগের তরফে দাবি করা হচ্ছে, নির্যাতনের কারণে কারাগারে মৃত্যুর ঘটনা ঘটছে বলে স্বজনদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, আমাদের কোনো গাফিলতি নেই। এখন পর্যন্ত ১২২ জন বন্দি কারাগারের বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর ২০২৫ সালে ১৮৭ জন বন্দির মৃত্যু হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ১২২ জনের মৃত্যু হয়েছে। কারাগারগুলোতে চিকিৎসকের ঘাটতি রয়েছে।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির জন্য ৬১৫ আবেদন শুনানির অপেক্ষায়

দেশের বিভিন্ন কারাগারে বন্দি থাকা অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মোবাইল ফোনে কথা বলছেন- এই বিষয়ে জানতে চাইলে কারা মহাপরিদর্শক বলেন, মোবাইলে কথা বলছে, এটা আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারি না যে কথা বলছে না। তবে আমরা কোনোভাবে ছাড় দিচ্ছি না। গত এক বছরে তিন হাজারের উপরে মোবাইল জব্দ করা হয়েছে। এটা ধীরে ধীরে কমে আসছে।

মহাপরিদর্শক সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, বিভিন্ন কারাগারে বর্তমানে ৩৭৯ জন বিদেশি বন্দি রয়েছেন বলে জানান। এই বন্দিদের মধ্যে ১৭০ জন রয়েছেন, যাদের সাজা শেষ হয়ে গেছে। তারা দেশে ফেরার অপেক্ষায় আছেন। দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের নিজ দেশে পাঠানোর যোগাযোগ চলছে।

এক প্রশ্নের জবাবে মোতাহের হোসেন বলেন, গত দুই বছরে বিদেশি প্রায় ১৭টি মৃতদেহের বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে দুটি মরদেহ ভারতে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। বিধি অনুযায়ী বিদেশিদের মরদেহ ৩ মাস পর্যন্ত সংরক্ষণ রাখা হয়। বর্তমানে ৩টি মরদেহ হিমাগারে সংরক্ষিত আছে। যদি কোনো পরিবার বা বিদেশি প্রতিনিধি মরদেহ নিতে না আসে, তবে ডিএনএ সংরক্ষণ করে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

কারাগারে মাদক ঢুকছে এবং কারারক্ষীরাও এতে জড়িত- এক প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, মাদক ও আর্থিক দুর্নীতি নিয়ে আমরা জিরো টলারেন্স নীতি মেনে চলছি। মাদকসংক্রান্ত অপরাধে কেউ যদি জড়িয়ে পড়ে তাহলে তাদের জন্য আমরা অত্যন্ত কঠোর। গত দুই বছরে এসব কারণে ২১ জনকে বাধ্যতামূলক অবসর, ৮২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। ৮৭০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এছাড়াও ছোটখাটো অপরাধে ৩০৩ জনকে বিভিন্ন বিভাগের বাইরে পাঠানো হয়েছে। কোনো কারারক্ষী যদি মাদক সংক্রান্ত অপরাধে জড়িয়ে পড়ে, তাকে আমরা ফৌজদারি মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করছি।

কারা মহাপরিদর্শক আরো জানান, ‘বাংলাদেশ জেল’ নাম বদল করে ‘কাস্টডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৪০ ক্যামেরায় এক মাসেও সেই বাঘিনীর খোঁজ মিলেনি

৪০ ক্যামেরায় এক মাসেও সেই বাঘিনীর খোঁজ মিলেনি

প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত

দীপু মনি প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App