×

শেষের পাতা

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা বাড়ল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এবং বিভিন্ন আর্থিক অনুদান বাড়িয়েছে সরকার। নতুন হারে মাসিক সম্মানী ভাতা, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, মহান বিজয় দিবস ও বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ অনুদানসহ বিভিন্ন সুবিধা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ সুবিধা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে ১৫ জুলাই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সরকারি নোটিসে প্রজ্ঞাপনটি প্রকাশের তারিখ ১৬ জুলাই উল্লেখ করা হয়েছে। এতে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং শহীদ বীরশ্রেষ্ঠ পরিবারের সম্মানী ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার নতুন হার নির্ধারণের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন শ্রেণির বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য আগের তুলনায় আর্থিক সুবিধা বাড়ানো হয়েছে। বিশেষ করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে তাদের শারীরিক অবস্থার শ্রেণিভেদে প্রাপ্য বিভিন্ন ভাতা ও সুবিধা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবার এবং শহীদ বীরশ্রেষ্ঠ পরিবারের জন্যও সম্মানী ও অন্যান্য আর্থিক সহায়তা বাড়ানো হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ধারা ৩ এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিধিমালার আলোকে নতুন সুবিধা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাদের রাষ্ট্রীয় মর্যাদা আরো সুদৃঢ় করার উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সরকারি নোটিস অনুযায়ী, এটি ২০২৬-২৭ অর্থবছরের জন্য সম্মানী ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা-সংক্রান্ত প্রজ্ঞাপন। ফলে আগামী অর্থবছরে সংশ্লিষ্ট শ্রেণির বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা সংশোধিত হারে এসব সুবিধা পাবেন।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর উত্তম খেতাবধারী বীর মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা সম্মানী ভাতা পাবেন। এ ছাড়া উৎসব ভাতা হিসেবে ১০ হাজার টাকা, মহান বিজয় দিবস উপলক্ষে ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষ ভাতা হিসেবে ২ হাজার টাকা দেয়া হবে।

অন্যদিকে বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা মাসিক ২৫ হাজার টাকা সম্মানী ভাতা পাবেন। তাদের জন্যও উৎসব ভাতা ১০ হাজার টাকা। মহান বিজয় দিবস ভাতা ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষ ভাতা ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন হার অনুযায়ী, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার মাসিক ২৩ হাজার টাকা মূল সম্মানী ভাতা পাবে। এ ছাড়া ২ হাজার টাকা চিকিৎসা ভাতা, খাদ্য ভাতা ৫ হাজার টাকা, উৎসব ভাতা ২৩ হাজার টাকা এবং বাংলা নববর্ষ উপলক্ষে ২ হাজার টাকা ভাতা পাবে।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের অক্ষমতার মাত্রা অনুযায়ী চারটি শ্রেণিতে বিভক্ত করে মাসিক সম্মানী ভাতা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘ক’ শ্রেণির (৯৬ থেকে ১০০ শতাংশ অক্ষম) যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির (৬১ থেকে ৯৫ শতাংশ অক্ষম) বীর মুক্তিযোদ্ধারা ২৮ হাজার টাকা, ‘গ’ শ্রেণির (২০ থেকে ৬০ শতাংশ অক্ষম) বীর মুক্তিযোদ্ধারা ২৩ হাজার টাকা এবং ‘ঘ’ শ্রেণির (১ থেকে ১৯ শতাংশ অক্ষম) যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা মাসিক ২০ হাজার টাকা সম্মানী ভাতা পাবেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার মুক্তিযুদ্ধের বীর সন্তান এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা রক্ষায় ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থানের ২ বছর উদযাপনে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই অভ্যুত্থানের ২ বছর উদযাপনে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জয়ন্ত চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ

জয়ন্ত চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ

আয়কর রিটার্নে যেসব ভুল এড়ানো জরুরি

আয়কর রিটার্নে যেসব ভুল এড়ানো জরুরি

বঙ্গভবনে প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বঙ্গভবনে প্রথম আনুষ্ঠানিক কর্মদিবসে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App