×

শেষের পাতা

অনুমোদন ছাড়া হজ সংবর্ধনা বন্ধের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের

Icon

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া আয়োজিত ১৪৪৭ হিজরি (২০২৭) হজের লিড ও সমন্বয়কারী এজেন্সিদের সংবর্ধনা অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। প্রসঙ্গত; ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’-এর চেয়ারম্যান হাফিজ জিয়াউর রহমানের উদ্যোগে আগামীকাল ৯ আগস্ট সন্ধ্যা ৭টায় সেনা মালঞ্চে হজের লিড ও সহযোগী এজেন্সিগুলোকে নিয়ে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজনের কথা উল্লেখ করা হয়েছিল। অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে একটি অনলাইন নিবন্ধন ফরমও সংযুক্ত করা হয়। এই এজেন্সির বিরুদ্ধে নানা অনিয়ম ও প্রতারণার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হজ এজেন্সির মালিকরা একাধিকবার অভিযোগ দিয়ে আসছেন। কিন্তু অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার জারি করা এক চিঠিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, আগামী ৯ আগস্ট রবিবার সন্ধ্যা ৭টায় ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’-এর উদ্যোগে হজের লিড ও সমন্বয়কারী এজেন্সিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত স্মারকে বলা হয়, অনুষ্ঠানটির আয়োজক ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত কোনো হজ এজেন্সি বা অংশীজন নয়। ফলে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের কোনো এখতিয়ার প্রতিষ্ঠানটির নেই। এছাড়া এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ও অবগত নয়।

স্মারকে আরো বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে সেনা মালঞ্চে অনুষ্ঠিতব্য ওই সংবর্ধনা অনুষ্ঠানটি বন্ধ করা প্রয়োজন। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এর আগে একই দিন হজ

এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে অনুষ্ঠানটি বন্ধের দাবি জানায়।

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত কোনো হজ বা ওমরাহ এজেন্সি নয়। অনুমোদনহীন প্রতিষ্ঠানের ব্যানারে বিভিন্ন হজ এজেন্সি, হজযাত্রী এবং অনুমোদনহীন হজ কাফেলা বা গ্রুপকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হলে হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং প্রতারণামূলক কার্যক্রমের আশঙ্কা রয়েছে। চিঠিতে এ অবস্থায় অনুষ্ঠানের আয়োজন বন্ধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

রাজউক চেয়ারম্যান ‘ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?

আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ: কৃষিমন্ত্রী

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ: কৃষিমন্ত্রী

নাটোরের ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে কাজ করব: পর্যটনমন্ত্রী

নাটোরের ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে কাজ করব: পর্যটনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App