×

যুক্তরাষ্ট্র

২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:১৬ এএম

২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকে অবস্থানরত সব বিদেশি সেনা প্রত্যাহার সম্পন্ন করার কথা জানিয়েছে ইরাক সরকার।

বুধবার (১২ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইরাকে ইসলামিক স্টেট (আইএস)বিরোধী বৈশ্বিক জোটের সামরিক অভিযান শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব বিদেশি সেনা চলে যাবে। এই সময়সীমা চূড়ান্ত বলে উল্লেখ করে বলা হয়েছে, ১ অক্টোবর থেকে ইরাকে আর কোনো বিদেশি সেনার উপস্থিতি থাকবে না।

ইরাক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে প্রধানমন্ত্রী আলী আল জাইদির বৈঠকের পর মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হয়।

গত জুলাইয়ের মাঝামাঝি ওয়াশিংটন সফরে গিয়েছিলেন ইরাকের প্রধানমন্ত্রী। ওই সফরেই জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে তাঁর বৈঠক হয়। বুধবারের বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতে দুই দেশ পরস্পরের সার্বভৌমত্ব ও দ্বিপাক্ষিক স্বার্থের প্রতি সম্মান দেখাবে। একই সঙ্গে অর্থনীতি ও নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

২০০৩ সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ওই বছরের ১৯ মার্চ মার্কিন বাহিনী অভিযান শুরু করে। প্রায় নয় মাস পর সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

প্রায় তিন বছর বিচারপ্রক্রিয়া চলার পর ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ভোরে সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সাদ্দামের মৃত্যুর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা থাকলেও পরবর্তী সময়ে দেশটিতে ইসলামিক স্টেট বা আইএসের উত্থান ঘটে। জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।

দীর্ঘ সময় ধরে আইএসবিরোধী সামরিক অভিযানে অংশ নেওয়ার পর এবার ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা চূড়ান্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামালপুর-টাঙ্গাইল-মহাসড়ক অবরোধ

জামালপুর-টাঙ্গাইল-মহাসড়ক অবরোধ

২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

২৩ বছর পর ইরাক থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ বাড়ানোর সুপারিশ

সরকারি চাকরিজীবীদের বেতন শতভাগ বাড়ানোর সুপারিশ

সূর্যগ্রহণ ঘিরে উৎসবের আমেজ

সূর্যগ্রহণ ঘিরে উৎসবের আমেজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App