টানা বৃষ্টিতে কমলো ঢাকার বায়ুদূষণ, শীর্ষে কঙ্গোর কিনশাসা
মাহিদুল হোসেন সানি
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:৫০ এএম
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন বৈশ্বিক বায়ু দূষণের শীর্ষে থাকার পর অবশেষে স্বস্তি ফিরেছে ঢাকার বাতাসে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬০ স্কোর নিয়ে ঢাকার বায়ু এখন 'মাঝারি' বা সহনীয় অবস্থানে রয়েছে। দূষণের বৈশ্বিক তালিকায় শীর্ষ ৫৩ নম্বরে নেমে এসেছে রাজধানী ঢাকা।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা শহরের দূষণ স্কোর ১৬১, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
২য় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ১৫৯, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
৩য় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ শহরের দূষণ স্কোর ১৩৯, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এদিকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে আরো রয়েছে, চীনের চেংডু, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ইসরায়েলের রাজধানী তেল আবিব-ইয়াফো, ইসরায়েলের জেরুজালেম, চীনের উহান, চীনের সাংহাই, সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
অন্যদিকে মাঝারি পর্যায়ে রয়েছে, ভিয়েতনামের হ্যানয়, চিলির সান্তিয়াগো, ভারতের কলকাতা, ফ্রান্সের রাজধানী প্যারিস, কুয়েতের রাজধানী কুয়েত সিটি, ভারতের রাজধানী দিল্লি, পাকিস্তানের রাজধানী করাচি, ইতালির লোম্বার্ডি অঞ্চলের রাজধানী মিলান , উগান্ডার রাজধানী কাম্পালা, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, চীনের হাংঝৌ, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, কাতারের রাজধানী দোহা, সৌদি আরবের রাজধানী রিয়াদ, ইথিওপিয়ার রাজধানীর আদ্দিস আবাবা, পোল্যান্ডের ক্রাকো, বাহরাইনের রাজধানী মানামা, কেনিয়ার রাজধানী নাইরোবি, মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো, চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ, দক্ষিণ কোরিয়া রাজধানী সিউল, ফ্রান্সের নিস, স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা, ব্রাজিলের সাও পাওলো, নেপালের রাজধানী কাঠমান্ডু, চীনের রাজধানী বেইজিং, চীনের চংকিং, পোল্যান্ডের, দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন
ব্রোক্লাভ, জার্মানির বায়ার্ন (বাভারিয়া) রাজ্যের রাজধানী মিউনিখ, মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর, আফগানিস্তানের রাজধানী কাবুল, ঘানার রাজধানী আকরা, নরওয়ের অসলো, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ইরানের রাজধানী তেহরান, মিশরের রাজধানী কায়রো, স্লোভেনিয়ার রাজধানী লুব্লজানা, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, জার্মানির বার্লিন, মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
