×

আবহাওয়া

আজ রাজধানীতে বজ্রসহ বৃষ্টি আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৯:০৭ এএম

আজ রাজধানীতে বজ্রসহ বৃষ্টি আভাস

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে সাংস্থাটি।

রোববার (২৮ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে এলাকার কোথাও কোথাও বজ্র বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সকাল ৬টায় ঢাকার স্থানীয় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৪ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিপাক্ষিক বৈঠকে ৫ দিনের সফরে গেলেন সেনাপ্রধান

দ্বিপাক্ষিক বৈঠকে ৫ দিনের সফরে গেলেন সেনাপ্রধান

আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসার আবেদন

আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসার আবেদন

সীমান্তে যৌথবাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

সীমান্তে যৌথবাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

জর্ডানকে হারিয়ে গ্রুপপর্বে শতভাগ জয় আর্জেন্টিনার

জর্ডানকে হারিয়ে গ্রুপপর্বে শতভাগ জয় আর্জেন্টিনার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App