×

আবহাওয়া

জুলাইয়ে ভারী বৃষ্টির আভাস, সাগরে ৬ লঘুচাপের শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:১৭ পিএম

জুলাইয়ে ভারী বৃষ্টির আভাস, সাগরে ৬ লঘুচাপের শঙ্কা

ছবি : সংগৃহীত

বিদায়ী জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম বৃষ্টিপাত হলেও চলতি জুলাই মাসে পরিস্থিতি বদলাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণের কারণে দেশের কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বুধবার (১ জুলাই) আধুনিক প্রযুক্তি, আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের তথ্য এবং জলবায়ু মডেল বিশ্লেষণ করে আগামী তিন মাসের এই পূর্বাভাস প্রকাশ করা হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে দেশের অধিকাংশ বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। এ মাসে বিভাগটিতে প্রায় ৬৯৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন : সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি ভারী বর্ষণের কারণে দেশের প্রধান নদ-নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এর ফলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসে সবচেয়ে কম বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগে। সেখানে প্রায় ৩১১ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে তিনটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। একই সময়ে দেশে ১০ থেকে ১৫ দিন বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত জুন মাসে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ জুন নেত্রকোনায়, ১৭৮ মিলিমিটার। এছাড়া ৪ জুন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯ জুন নরসিংদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পরিবর্তনশীল আবহাওয়ার কারণে জুলাইজুড়ে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড় এবং আকস্মিক বন্যার সম্ভাবনার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মা সেতুর মাটি অপসারণে রেললাইনের কোনো ঝুঁকি নেই

পদ্মা সেতুর মাটি অপসারণে রেললাইনের কোনো ঝুঁকি নেই

বিশ্বকাপের মধ্যেই এমবাপ্পের প্রেমের গুঞ্জন

বিশ্বকাপের মধ্যেই এমবাপ্পের প্রেমের গুঞ্জন

‘আমার হৃদয় ভাঙার পরই মনের আসল বিকাশ ঘটেছে’

‘আমার হৃদয় ভাঙার পরই মনের আসল বিকাশ ঘটেছে’

হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App