×

আওয়ামী লীগ

গুলশানে দীপু মনির স্বামীর জানাজা অনুষ্ঠিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:৪৭ পিএম

গুলশানে দীপু মনির স্বামীর জানাজা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, সাবেক শিক্ষা মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনির স্বামী  ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মরহুমের শেষ বিদায়ে সহকর্মী ও স্বজনেরা অংশ নেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে আজ দুপুর সোয়া ১২টায় ধানমন্ডির কলাবাগানের বাসা থেকে মসজিদে আনা হয়। তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলায় মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে ধানমন্ডির কলাবাগানের বাসায় পৌঁছেছেন।

আজ সকালে কড়া পুলিশি নিরাপত্তা ও প্রিজন ভ্যানে করে তাকে কলাবাগানের বাসভবনে নিয়ে আসা হয়। সেখানে রাখা ফ্রিজিং গাড়িতে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং শেষ শ্রদ্ধা জানান।

আরো পড়ুন: ধানমন্ডিতে স্বামীকে শেষ বিদায় জানাতে দীপু মনি

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রিজন ভ্যান ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়িতে করে দীপু মনিকে পুলিশি পাহারায় নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, গতকাল দুপুরে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তার চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে, মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন দীপু মনি। দীর্ঘদিন ধরে তার স্বামী তৌফিক নেওয়াজ কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করেও তিনি অনুমতি পাননি। আদালতে তাকে হাজির করা হলে স্বামী তৌফিক নেওয়াজ শয্যাশায়ী অবস্থায় স্ট্রেচারে করে তার সঙ্গে দেখা করতে যেতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

ভোট দিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন ভোট দিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

কলকাতার হোটেলেগুলোতে নেই অগ্নি নিরাপত্তা, ঝুঁকিতে বাংলাদেশিরা

কলকাতার হোটেলেগুলোতে নেই অগ্নি নিরাপত্তা, ঝুঁকিতে বাংলাদেশিরা

মির্জা আব্বাসের ভোট কে দেবে?

রাষ্ট্রপতি নির্বাচন মির্জা আব্বাসের ভোট কে দেবে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App