×

বরিশাল

বাউফলের সাবেক প্যানেল মেয়র বাবুল গ্রেপ্তার

Icon

অতুল পাল বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:০৪ পিএম

বাউফলের সাবেক প্যানেল মেয়র বাবুল গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বাউফল পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের (একাংশের) সভাপতি আবদুল লতিফ খান বাবুলকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) দুপুরে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয় এবং স্বেচ্ছাসেবক দলের এক সভায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শুক্রবার জুমার নামাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে দুপুর দেড়টার দিকে পুলিশ তাকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আবদুল লতিফ খান বাবুল দীর্ঘদিন ধরে বাউফল পৌর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং একসময় পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্বও পালন করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে চার দিনের মাথায় আবারও ভূমিকম্প

সিলেটে চার দিনের মাথায় আবারও ভূমিকম্প

খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

স্বস্তিতে পোশাক শিল্প, বন্ড অডিটের বাধ্যবাধকতা থাকছে না

স্বস্তিতে পোশাক শিল্প, বন্ড অডিটের বাধ্যবাধকতা থাকছে না

এতিমদের জন্য তহবিল ও পিতা-মাতার ভরণপোষণ আইন কার্যকর

এতিমদের জন্য তহবিল ও পিতা-মাতার ভরণপোষণ আইন কার্যকর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App