×

বলিউড

না ফেরার দেশে অভিনেত্রী মধু মালহোত্রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম

না ফেরার দেশে অভিনেত্রী মধু মালহোত্রা

ছবি: সংগৃহীত

বলিউডের প্রবীণ অভিনেত্রী মধু মালহোত্রা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।

শুক্রবার (১৩ মার্চ) ভারতের মুম্বাইয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।

১৯৭৫ সালে বিখ্যাত ‘র‍্যামসে ব্রাদার্স’-এর হাত ধরে বড় পর্দায় যাত্রা শুরু করেন মধু মালহোত্রা। সে সময়ের জনপ্রিয় ভৌতিক ঘরানার চলচ্চিত্রের মাধ্যমেই বলিউডে তাঁর শক্তিশালী অভিষেক ঘটে।

দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি কাজ করেছেন বলিউডের দিকপাল সব পরিচালক ও তারকাদের সঙ্গে:

শক্তি সামন্ত, রমেশ সিপ্পি এবং সুভাষ ঘাইয়ের মতো খ্যাতিমান পরিচালকদের ছবিতে তিনি অভিনয় করেছেন।

অমিতাভ বচ্চন, ঋষি কাপুর, রাকেশ রোশন থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের শ্রীদেবী, অনিল কাপুর, আমির খান এবং রানি মুখোপাধ্যায়ের মতো তারকাদের সঙ্গেও তাঁকে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে।

সুভাষ ঘাইয়ের কালজয়ী ছবি ‘হিরো’-র সেই বিখ্যাত গান ‘লম্বি জুদাই’-এর দৃশ্যায়নে তাঁর উপস্থিতি আজও দর্শকদের কাছে এক বিশেষ স্মৃতি হয়ে আছে। ১৯৮০ ও ৯০-এর দশকে হিন্দি চলচ্চিত্রে তিনি ছিলেন এক পরিচিত মুখ।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ও বেওয়াফা থি’ ছিল তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র। এর মাধ্যমেই পর্দার আড়ালে চলে যান এই গুণী অভিনেত্রী। অবশেষে ৭২ বছর বয়সে এক বর্ণিল জীবনের ইতি ঘটলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App