চকবাজারে মার্কেটে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম
পুরান ঢাকার চকবাজারে ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে। ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠতলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: তাজমিনের সোয়াব-পোশাক পাঠানো হচ্ছে সিআইডির ফরেনসিকে
তিনি বলেন, চকবাজারে সাততলা ভবনের ষষ্ঠতলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরও একটি ইউনিট পথে রয়েছে। সেটিও কিছুক্ষণের মধ্যে আগুন নেভানোর কাজে যোগ দেবে।
রাকিবুল হাসান আরও জানান, আগুনের কারণে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
