×

চট্টগ্রাম

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:১৫ এএম

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, ট্রেনটির পাওয়ার কারে প্রথমে আগুন লাগে এবং পরে তা সংলগ্ন একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে।

তিনি জানান, খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে এবং বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

আরো পড়ুন : ডুবে যাওয়া বাস থেকে ১৪ লাশ উদ্ধার, নিহত বেড়ে ১৬

রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, আগুন মূলত পাওয়ার কারে লাগে এবং সেখান থেকে পাশের বগিতে ছড়িয়ে পড়ে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই ওই বগির যাত্রীরা নিরাপদে নেমে যান এবং তাদের লাগেজও বের করে নেওয়া হয়।

তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত বগিগুলো আলাদা করে ফেলা হয়েছে এবং চট্টগ্রাম থেকে নতুন পাওয়ার কার পাঠানো হচ্ছে। সেটি সংযুক্ত করে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেবে।

অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল ব্যাহত হলেও কোনো ট্রেনের শিডিউল বাতিল হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশেরে বাজারে ফের কমলো স্বর্ণের দাম

দেশেরে বাজারে ফের কমলো স্বর্ণের দাম

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ সহায়তা দিচ্ছে রাশিয়া

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ সহায়তা দিচ্ছে রাশিয়া

কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App