×

চট্টগ্রাম

ইঞ্জিন বিকল, ফেনী স্টেশনে আটকা চট্টলা এক্সপ্রেস

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পিএম

ইঞ্জিন বিকল, ফেনী স্টেশনে আটকা চট্টলা এক্সপ্রেস

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে ট্রেনটি। এতে প্রায় ৭০০ যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি ফেনী স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনের ‘ট্যাবলেট কভার’ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। ত্রুটি পরীক্ষা করতে গিয়ে সহকারী লোকোমাস্টার (এএলএম) মোহাম্মদ কাওসার ধোঁয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

তাকে দ্রুত উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. মোহাম্মাদ রুবাইয়াত বিন করিম জানান, ধোঁয়ায় তার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইঞ্জিন বিকল হয়ে দীর্ঘ সময় ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকেই টিকিট ফেরত দিয়ে বিকল্পভাবে সড়কপথে গন্তব্যে রওনা হন। যাত্রী মোস্তফা কামাল জানান, দীর্ঘক্ষণ অপেক্ষার পর তারা ইঞ্জিন ত্রুটির বিষয়টি জানতে পারেন।

ফেনী রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ হারুন বলেন, লাকসাম থেকে একটি রিলিফ ইঞ্জিন আনার ব্যবস্থা করা হয়েছে। সেটি পৌঁছালে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, চট্টলা এক্সপ্রেস প্ল্যাটফর্মে আটকা থাকলেও পাশের দুটি লাইন সচল থাকায় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের অবহিত করতে স্টেশনে নিয়মিত মাইকিং করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন

জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন

‘পীর’ হত্যাকাণ্ড: ভিডিও ফুটেজে শনাক্ত দুই যুবক গ্রেপ্তার

‘পীর’ হত্যাকাণ্ড: ভিডিও ফুটেজে শনাক্ত দুই যুবক গ্রেপ্তার

ঢাবি শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

ছাত্রীর আত্মহত্যা ঢাবি শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

পলকের আহত হওয়ার ঘটনা আজকের নয়

আইনজীবী পলকের আহত হওয়ার ঘটনা আজকের নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App