ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭২ জন গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪৭২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
আরো পড়ুন: বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবিতে নিখোঁজ ২, উদ্ধারে ডুবুরি দল
তিনি বলেন, ‘গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৭ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৮৭ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৪ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২১ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৫ জন, উত্তরা বিভাগ ৪৬ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের হেফাজত হতে মোট ৭২৯ পিস ইয়াবা, ২ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন, ১৬৫ বোতল ফেন্সিডিল, ৬ টি মোবাইল ফোন, ২ টি মোটরসাইকেল, ১ টি সিএনজি, ৩ টি টায়ার, ৫ টি গাড়ির ব্যাটারি, ১ টি ল্যাপটপ টেবিল, ৮ টি বিদেশী শাড়ী, ৩ টি থ্রি পিস ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
