×

ঢাকা

পানিতে ডুবে প্রাণ গেল চাচা-ভাতিজার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম

পানিতে ডুবে প্রাণ গেল চাচা-ভাতিজার

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের দেলদুয়ারে মাঠে খেলতে গিয়ে বিদ্যালয়ের পাশের একটি পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)।

জানা গেছে, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে তারা বিদ্যালয়ের পাশের একটি পুকুরে গোসলে নামলে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার থানার ডিউটি অফিসার এস এ হাবিব বলেন, ‘সকালে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে

প্রধানমন্ত্রী ৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে

শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

প্রকল্প আছে সংস্কার নেই; সিংগাইরের চার সড়কে দুর্ভোগ!

প্রকল্প আছে সংস্কার নেই; সিংগাইরের চার সড়কে দুর্ভোগ!

মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না

এনসিপির হুঁশিয়ারি মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App