×

ঢাকা

টাকি ভর্তার নামে পাঙাশ, হাসপাতাল ক্যান্টিনকে জরিমানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৫৪ পিএম

টাকি ভর্তার নামে পাঙাশ, হাসপাতাল ক্যান্টিনকে জরিমানা

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জে টাকি মাছের ভর্তা বলে পাঙাশ মাছের ভর্তা পরিবেশন, খাবার সংরক্ষণে অনিয়ম এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ক্যান্টিন ‘সারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

আরও পড়ুন: বাবার কেনা জমিতে মায়ের দাফনে বাধা, শেষ ঠিকানা খাস জমিতে

অভিযানে সারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে টাকি মাছের ভর্তা হিসেবে পাঙাশ মাছের ভর্তা পরিবেশন, রেফ্রিজারেটরে খাবার অনিয়মতান্ত্রিকভাবে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও রাখার বিষয়টি ধরা পড়ে। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বাসস্ট্যান্ড এলাকার ‘দি নিউ হাই কেয়ার মেডিকেল সেন্টার’-এ ল্যাব টেকনোলজিস্টের মাধ্যমে চিকিৎসকের স্বাক্ষর নকল করার অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

অন্যদিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের মাছের বাজারে বিশেষ রঙিন আলো ও পর্দা ব্যবহার করে মাছ সতেজ দেখানোর অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: শয়নকক্ষে বিষধর কালাচ সাপ, বস্তাবন্দি করে রাখলেন যুবক

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সকাল থেকে মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ক্লিনিকে গুরুতর অনিয়ম ধরা পড়ে। প্যাথলজিতে করা বিভিন্ন পরীক্ষার রিপোর্টে চিকিৎসকের অনুপস্থিতিতে একজন ল্যাব টেকনোলজিস্ট তার স্বাক্ষর নকল করতেন। এভাবে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে রোগীদের মনগড়া রিপোর্ট দেওয়ার অভিযোগ পাওয়া যায়।

তিনি বলেন, এসব অনিয়মের কারণে প্যাথলজি সেন্টারটিকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়েছে। একই ধরনের কার্যক্রম ভবিষ্যতে না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

মাছের বাজারের অভিযান প্রসঙ্গে আসাদুজ্জামান রুমেল বলেন, কিছু মাছ ব্যবসায়ী বিশেষ ধরনের লাইটের সঙ্গে পর্দা ব্যবহার করে মাছকে সতেজ দেখানোর চেষ্টা করছিলেন। এ ঘটনায় একজন ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হাসপাতালের গেটসংলগ্ন ক্যান্টিন সম্পর্কে তিনি বলেন, টাকি মাছের ভর্তা বলে পাঙাশ মাছের ভর্তা পরিবেশন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের কারণে ক্যান্টিনটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর খাদেমুল ইসলাম, জেলা ক্যাবের সভাপতি সামছুন্নবি তুলিপসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রুশ জাহাজ জব্দের চেষ্টা হলে পাল্টা ব্যবস্থা: পুতিন

রুশ জাহাজ জব্দের চেষ্টা হলে পাল্টা ব্যবস্থা: পুতিন

সন্ধ্যা ৭টার মধ্যে বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধের নির্দেশ

সন্ধ্যা ৭টার মধ্যে বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধের নির্দেশ

ওবায়দুল কাদেরদের মতো রাজনীতিবিদদের জন্ম যেন আর না হয়

ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর ওবায়দুল কাদেরদের মতো রাজনীতিবিদদের জন্ম যেন আর না হয়

ফুটবল থেকে মেসির অনির্দিষ্টকালের বিরতি

ফুটবল থেকে মেসির অনির্দিষ্টকালের বিরতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App