×

ঢাকা

ট্রেনের ছাদে নাচতে গিয়ে কিশোরের মৃত্যু, আহত ১

Icon

কামরুল সিকদার বোয়ালমারী (ফরিদপুর)

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৯:২৯ পিএম

ট্রেনের ছাদে নাচতে গিয়ে কিশোরের মৃত্যু, আহত ১

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ছাদে দুই বন্ধু নাচানাচি করতে গিয়ে পড়ে জাহিদুল (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মো. সাজেদুল শেখ নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চতুল কমিউনিটি ক্লিনিকের পাশে ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের মিল্টন শেখের ছেলে। আহত সাজেদুল শেখও একই গ্রামের কাইয়ুম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটিয়াপাড়া এক্সপ্রেসের ছাদে উঠে দুই বন্ধু নাচানাচি করছিল। চতুল উচ্চ বিদ্যালয়ের কাছে রেললাইনের পাশের একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে দুজনই ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে যান। জাহিদুল ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় সাজেদুলকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরো পড়ুন: ভিডিও করে ৪ বছর ধরে ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রী, পলাতক বিএনপি নেতা

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তমাল কৃষ্ণ রায় জানান, সাজেদুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রয়েল আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি রেলওয়ে পুলিশের এখতিয়ারাধীন। মরদেহ উদ্ধারের পর রাজবাড়ী রেলওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।’

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান ছুটিতে থাকায় বলেন, ‘বিষয়টি ভাঙ্গা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে’

এমবাপ্পেকে ফরাসি কিংবদন্তির কড়া সমালোচনা ‘সবকিছু শুধু আমি, আমি আর আমিতে এসে ঠেকে’

রাজউকের সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

প্লট বরাদ্দে অনিয়ম রাজউকের সাবেক চেয়ারম্যানের ১৪ বছরের কারাদণ্ড

জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিচ্ছে আরটিএনএন

স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয়

মীর শাহে আলম স্থানীয় নির্বাচন নিয়ে সরকার বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App