×

ঢাকা

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ৪ শ্রমিক আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, ৪ শ্রমিক আহত

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘ওশিন স্পিনিং মিলস লিমিটেড’-এর শ্রমিকরা। রোববার বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

উপজেলার তেলিহাটি ইউনিয়নে অবস্থিত কারখানার শ্রমিকেরা বিকেলে মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে কারখানার ফটকের সামনে পুলিশ ও শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে লিপি আক্তার (৩৫) ও বাক্‌প্রতিবন্ধী বিলকিস (৩৬)-এর নাম জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁদের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ‘পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে’

বিক্ষোভকারী শ্রমিক মনির হোসেন জানান, আগস্ট মাসের বেতন বকেয়া থাকলেও কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও তা পরিশোধ করছে না। ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে শ্রমিকদের। আরেক শ্রমিক আমেনা বেগম অভিযোগ করেন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ নারী শ্রমিকদের ওপর লাঠিচার্জ করেছে, এতে বেশ কয়েকজন আহত হন।

অন্যদিকে, গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. স্বপন কুমার মহাসড়ক অবরোধের সত্যতা স্বীকার করলেও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, পুলিশের ধাওয়ায় হুড়োহুড়ি করে দৌড়াদৌড়ির সময় পড়ে গিয়ে শ্রমিকেরা আহত হয়ে থাকতে পারেন।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা রেখা নাগ জানান, বকেয়া বেতন পরিশোধের চেষ্টা চলছে। তবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় বর্তমানে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামলা-ভাঙচুর-লুটপাট-জবরদখল নিয়ে যা বলল টিআইবি

হামলা-ভাঙচুর-লুটপাট-জবরদখল নিয়ে যা বলল টিআইবি

গর্ভবতী নারীকে পুড়িয়ে হত্যা, অতঃপর

গর্ভবতী নারীকে পুড়িয়ে হত্যা, অতঃপর

সরকারি চাকরিজীবীদের ২ দিনের ছুটি ঘোষণা

সরকারি চাকরিজীবীদের ২ দিনের ছুটি ঘোষণা

ঢাকায় চাঁদাবাজির ভয়াবহ চিত্র, ৮ মাসে ৭২৩ মামলা

ঢাকায় চাঁদাবাজির ভয়াবহ চিত্র, ৮ মাসে ৭২৩ মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App