×

ঢালিউড

রাফীর দাবি নাকচ করলেন শাকিব খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১২:৩২ পিএম

রাফীর দাবি নাকচ করলেন শাকিব খান

শাকিব খান এবং রায়হান রাফী। ছবি : সংগৃহীত

আসছে কোরবানির ঈদে আসছে ‘তুফান-২’, নির্মাতা রায়হান রাফীর এমন দাবি নাকচ করে দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। ২ অক্টোবর রাফী ফেসবুক পোস্টে জানান, আসছে রোজার ঈদ ‘লায়ন’র সঙ্গে আর কোরবানি ঈদ তুফান’র সঙ্গে দেখা হচ্ছে। অর্থাৎ জিৎকে নিয়ে নির্মিত ‘লায়ন’ আগামী বছরের রোজার ঈদে এবং ‘তুফান-২’ আসছে কোরবানির ঈদে।

তবে, এ বিষয়টি নাকচ করে দিলেন পর্দার তুফান শাকিব খান।  

এ বিষয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী বছর তুফান-২ আসবে না, কোনো সম্ভাবনা নেই। তুফান-২ হবে আরো পরে। এর জন্য লম্বা প্রস্তুতি প্রয়োজন, কয়েকটি দেশে শুটিং করতে হবে। প্রযোজকদের সঙ্গে সেভাবে আমার আলাপ হয়ে আছে। এর আগে ভাবার সুযোগ নেই।

রায়হান রাফী বলেন, এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে। শাকিব খান মানেই তুফান। কোরবানির ঈদে শাকিব খানকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। তুফান-২ মুক্তি নয়।

বছর শেষে শুরু হতে যাচ্ছে রাফীর ‘লায়ন’ সিনেমার কাজ। যেখানে নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের শরিফুল রাজ ও পশ্চিমবঙ্গের জিৎ।

আরো পড়ুন : বিপিএলে শাকিবের দলের নাম ঘোষণা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েতে মাকে আমন্ত্রণ না করায় কর্মীকে বরখাস্ত করলেন সিইও

বিয়েতে মাকে আমন্ত্রণ না করায় কর্মীকে বরখাস্ত করলেন সিইও

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল মার্কিন গৃহযুদ্ধের কামানের গোলা

বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল মার্কিন গৃহযুদ্ধের কামানের গোলা

ইসরায়েল ইস্যুতে কঠোর ভিসানীতি, যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল ইস্যুতে কঠোর ভিসানীতি, যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App