×

বিনোদন

কী ঘটবে সারিকার রেডি ফ্ল্যাটে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ০৪:০২ পিএম

কী ঘটবে সারিকার রেডি ফ্ল্যাটে!

সারিকা সাবরীন ও শিবলী নওমান

কী ঘটবে সারিকার রেডি ফ্ল্যাটে!

নতুন একটি টেলিফিল্মে জুটিবদ্ধ হয়েছেন সারিকা সাবরীন ও শিবলী নওমান। টেলিফিল্মটির নাম ‘রেডি ফ্ল্যাট’। রণক ইকরামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। নাটকটিতে সারিকা ও শিবলী ছাড়া আরো অভিনয় করেছেন আনন্দ খালেদ, হাফিজুর রহমান সুরুজ, শেলী আহসান, অদিতি, এসএম আশরাফুল আলম, হোসাইন আরমান ও জিয়ান।

টেলিফিল্মটির গল্প গড়ে ওঠেছে নবনী আর মুশফিককে নিয়ে। নির্মম বাস্তবতায় থমকে যায় এদের সুন্দর একটা সম্পর্ক। দীর্ঘদিন যোগাযোগহীনতার পর হাউজিং কোম্পানীর সেলস এক্সিকিউটিভ মুশফিকের সঙ্গে দেখা হয় নবনীর। ততদিনে নবনীর সঙ্গে শিপনের বিয়ে প্রায় ঠিক। এমন গল্পে নবনীর চরিত্রে সারিকা, মুশফিক চরিত্রে শিবলী নওমান এবং শিপনের চরিত্রে অভিনয় করেছেন আনন্দ খালেদ।

টেলিফিল্ম প্রসঙ্গে পরিচালক মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, রোমান্টিক গল্প হলেও গল্পটিতে একটু অন্যরকম ছোঁয়া আছে। দর্শক গল্পে এই সময়টাকে খুঁজে পাবেন।

ইমপ্রেস টেলিফিল্ম এর প্রযোজনায় টেলিফিল্মটির চিত্রগ্রহণ করেছেন আরমান হোসেন ও সম্পাদনা করেছেন সৈকত খন্দকার। রেডি ফ্ল্যাট ১৯ নভেম্বর শুক্রবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন কেন

একযোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন কেন

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ইতালির স্কুলে নিষিদ্ধ হিজাব-বোরকা!

ইতালির স্কুলে নিষিদ্ধ হিজাব-বোরকা!

‘রিটেনে পাস করেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন কইরা দেব’

‘রিটেনে পাস করেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন কইরা দেব’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App