×

বিনোদন

২.২.২২ এ বিয়ে করলেন সারিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৯ এএম

২.২.২২ এ বিয়ে করলেন সারিকা
২.২.২২ এ বিয়ে করলেন সারিকা

শীত মানেই বিয়ের ধুম। এবার বিয়ের পিঁড়িতে বসলেন মডেল-অভিনেত্রী সারিকা। পাত্র আহমেদ রাহী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও মিউজিশিয়ান।

এ মাসের ২ তারিখে (২.২.২২) দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আহমেদ রাহীর সঙ্গে গাঁটছাড়া বাঁধেন সারিকা। অভিনেত্রী নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।

সারিকা বলেন, ‘দুই পরিবারের উপস্থিতিতে ২ ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়েছে। আপনারা ভালোবাসায় রাখবেন আমাদের। খুব দ্রুতই আবার কাজে ফিরবো। ইচ্ছে আছে, আগামী ১২ তারিখ থেকে ফেরার।’

সারিকা ২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের কারণে বেশ আলোচিত হন। তখন থেকে বেশ ধারাবাহিকভাবেই মডেলিংয়ে যুক্ত ছিলেন। অভিনয় শুরু করেন ২০১০ সালে। নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকটি ছিল অভিনয়ে তার প্রথম কাজ। এরপর প্রায় নিয়মিতই অভিনয় ও মডেলিং চালিয়ে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন কেন

একযোগে পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি-পদায়ন কেন

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ইতালির স্কুলে নিষিদ্ধ হিজাব-বোরকা!

ইতালির স্কুলে নিষিদ্ধ হিজাব-বোরকা!

‘রিটেনে পাস করেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন কইরা দেব’

‘রিটেনে পাস করেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন কইরা দেব’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App