×

বিনোদন

হাউজফুল ৪’-এ অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কৃতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০১৮, ০২:০০ পিএম

হাউজফুল ৪’-এ অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কৃতি
এবার নাকি অক্ষয় কুমারের সঙ্গে ‘রোম্যান্স’ করবেন কৃতি শ্যানন? অবাক লাগছে শুনতে? ভাবছেন, ‘প্যাডম্যান’ মুক্তির পর এই তো সবে স্ত্রী টুইঙ্কেল খান্নাকে নিয়ে ছুটি কাটিতে বাড়িতে ফিরলেন অক্ষয় কুমার। এরই মধ্যে আবার কী হল অক্ষয়-টুইঙ্কেলের মধ্যে?   ঘটনাটা খুলেই বলা যাক তাহলে। জানা যাচ্ছে, ‘হাউজফুল ৪’-এ অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কৃতি। সেখানেই আক্কির সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে তাঁকে। পরিচালক সাজিদ খানের পরিচালনায় ইতিমধ্যেই ‘হাউজফুল ৪’-এর জন্য কাজ শুরু করে দিয়েছেন অক্ষয় কুমার।   প্রসঙ্গত, এর আগে হাউজফুল-এ আসিন এবং জ্যাকলিনকে দেখা গিয়েছে অক্ষয় কুমারের সঙ্গে। আর এবার আসিন এবং জ্যাকির পরিবর্তে অক্ষয়ের নায়িকা হচ্ছেন কৃতি। সাজিদ নাদিয়াদওয়ালার ‘হিরোপন্থি’ দিয়ে বলিউডে ডেবিউ করেন কৃতি। এবার দেখা যাক, আক্কির সঙ্গে তাঁর রসায়ন কতটা জমে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুকুর টানছিল বস্তা, অর্ধগলিত মরদেহ মিললো বৃদ্ধার

কুকুর টানছিল বস্তা, অর্ধগলিত মরদেহ মিললো বৃদ্ধার

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

ট্রেনের বগি লাইনচ্যুত ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান

আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান

প্রথমবার ক্যামেরাবন্দি দীপিকার বেবিবাম্প

সমুদ্রতীরে নতুন বাড়ি প্রথমবার ক্যামেরাবন্দি দীপিকার বেবিবাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App