×

বিনোদন

সারিকা এবার ‘মিস মাশরাফি’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০১৯, ০২:৪৪ পিএম

সারিকা এবার ‘মিস মাশরাফি’
বেশ কিছুদিন অভিনয় থেকে নিজেকে বিরত রাখার পর আবারো অভিনয়ে ব্যস্ত হয়ে উঠছেন অভিনেত্রী সারিকা। এরই মধ্যে আগামী ঈদে প্রচারের জন্য কয়েকটি নাটকে অভিনয়ও করেছেন তিনি। তবে এবারের ঈদে সারিকাকে একটু ব্যতিক্রমধর্মী গল্পের নাটকে অভিনয়ে দেখা যাবে। সবুজ হাওলাদারের গল্পে ও তানভীরের নির্দেশনায় তিনি অভিনয় করেছেন ‘মিস মাশরাফি’ নামের একটি নাটকে। গত ২৫ ও ২৬ মে রাজধানীর উত্তরা ও টঙ্গীতে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকে দেখা যাবে- ছেলে সেজে ক্রিকেট খেলে দলকে জেতায় মিস মাশরাফি। এর মধ্যে নানান ধরনের কাহিনীর আবির্ভাব ঘটে। সারিকা বলেন, এই মুহূর্ত আমি কিছুটা অসুস্থতার মধ্য দিয়েই শুটিং করেছি। তবুও কাজটি ভালোভাবে শেষ করেছি। তানভীরের নির্দেশনায় এবারই প্রথম কাজ করেছি। ইউটিনটাও বেশ গুছানো ছিল। সবমিলিয়ে আমি অসুস্থ থাকার পরও কাজটি বেশ ভালোভাবেই শেষ হয়েছে। আমার মনে হয় দর্শক নাটকটি বেশ আগ্রহ নিয়েই উপভোগ করবেন। আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে। সারিকার বিপরীতে ‘মিস মাশরাফি’ নাটকে অভিনয় করেছেন মিশু সাব্বির। দিকে তুহিন হোসেনের নির্দেশনায় ‘চুল তার কবেকার’ টেলিফিল্মেও অভিনয় করেছেন সারিকা। এই টেলিফিল্মটিও আগামী ঈদে চ্যানেল আইতে প্রচার হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App