×

বিনোদন

কটাক্ষের শিকার নুসরাত জাহান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১১:৩২ এএম

কটাক্ষের শিকার নুসরাত জাহান

ছবি: সংগৃহীত

নানা কারণেই আলোচিত ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন। বিভিন্ন সময় খোলামেলা পোশাকে হাজির হন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ঘুরতে যাওয়ার পুরোনো ছবি পোস্ট করেছিলেন তা নিয়েই কটাক্ষের শিকার হয়েছেন এ অভিনেত্রী। যেখানে আরজি কর কাণ্ড নিয়ে উত্তপ্ত গোটা শহর ঠিক সে সময় নায়ক নায়িকারা কোনো আনন্দ, সেলিব্রেশনের ছবি পোস্ট করলেই সমালোচনা করতে ছাড়ছেন না অনুরাগীরা। 

কয়েক মাস আগে পুরো পরিবারের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন নুসরাত । সেখানে গিয়ে সময়টা চুটিয়ে উপভোগ করেছিলেন তিনি। সেই স্মৃতিতেই ডুব দিয়েছিলেন নায়িকা। সেই স্মৃতিই যে তার জন্য বুমেরাং হয়ে যাবে সেটা নায়িকা হয়ত আশা করেননি। 

তার এই স্টোরি মিম তৈরি করেছেন অনেকে। কেউ লিখেছেন,‘এটাই তো আদর্শ সময় বিকিনি পরা ছবি পোস্ট করার জন্য।’ আবার কেউ লিখেছেন,‘এই মুহূর্তে সবাই কতটা চিন্তিত, আপনার চিন্তা হচ্ছে না?’ কাউকে কোনো উত্তরও দেননি অভিনেত্রী। এই মুহূর্তে তেমন কোনো সিনেমাতেও দেখা যায় না তাকে। আপাতত ব্র্যান্ড এন্ডর্সমেন্টেই বেশি ব্যস্ত সময় পার করছেন।

আরো পড়ুন: যৌন হেনস্থার রিপোর্ট দেখে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

২১ দিন হয়ে গেল এখনও পর্যন্ত ন্যায় বিচার পাওয়া যায়নি। যা নিয়ে সরব গোটা রাজ্য এবং দেশ। এই সময়ে নায়িকা পোস্ট করেছেন বিকিনি পরা বেশ কিছু ছবি।

উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।

তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

স্বেচ্ছাসেবক দল নেতার দাবি ‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

‘তেলের দাম বাড়ানো হয়নি, অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করা হয়েছে’

‘তেলের দাম বাড়ানো হয়নি, অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করা হয়েছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App