×

স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৫:১০ পিএম

হাম ও উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ৬ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৪ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১০ হাজার ৯৪৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯১ হাজার ৭৮৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩০৪ জন ও আক্রান্ত ৪৯ হাজার ৭৮৩ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

গোমস্তাপুর সীমান্ত বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

চলনবিলের পর্যটনকেন্দ্র বিলশায় ৩৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ

চলনবিলের পর্যটনকেন্দ্র বিলশায় ৩৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নির্মাণের তিন বছরেও আলোর মুখ দেখেনি মানববর্জ্য প্রক্রিয়াজাত প্রকল্প

নীলফামারী নির্মাণের তিন বছরেও আলোর মুখ দেখেনি মানববর্জ্য প্রক্রিয়াজাত প্রকল্প

শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করেছে বিজিবি

শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করেছে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App