×

ভারত

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৬:০৯ পিএম

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রকাশিত একটি বিবৃতি এক ঘণ্টার ব্যবধানে প্রত্যাহার করেছে ভারত। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে সফরকে ঘিরে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রস্তুতির ইঙ্গিত দেওয়া ওই বিবৃতিটি পরে প্রত্যাহার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ঘটনাটিকে ‘অস্বাভাবিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে।

ভারতের রাষ্ট্রপতির সচিবালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানোর প্রস্তুতি ও মহড়ার কারণে শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।

স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) বিবৃতিটি প্রকাশ করে। তবে প্রকাশের প্রায় এক ঘণ্টার মধ্যেই সেটি প্রত্যাহার করে নেওয়া হয়।

বিবৃতি প্রত্যাহারের বিষয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা বা দিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

আরও পড়ুন: ইমরান-সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত, কোন পথে পাকিস্তানের রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছে। এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন, আগস্টের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে।

এদিকে, গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সংবাদমাধ্যমে উপস্থিতির কারণে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে চলমান আলোচনা জটিল হয়ে উঠেছে।

সফরটি হলে দুই দেশের সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে সফরের তারিখ ও কর্মসূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মাদকাসক্ত ও কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না’

‘মাদকাসক্ত ও কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না’

ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার

ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

মাসের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে ঝরল ৪৯ প্রাণ

মাসের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে ঝরল ৪৯ প্রাণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App