×

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় প্রাদেশিক গভর্নর নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৭:১৯ পিএম

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় প্রাদেশিক গভর্নর নিহত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় একজন অস্থায়ী প্রাদেশিক গভর্নর নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ জুন) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসলামিক স্টেট গ্রুপের দাবি করা একই ধরনের হামলায় ওই অঞ্চলের একজন পুলিশ প্রধান নিহত হওয়ার কয়েক মাস পর মঙ্গলবার নতুন এ হামলার ঘটনা ঘটল।

বাদাখশানের অস্থায়ী গভর্নর নিসার আহমেদ আহমাদিকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়। প্রাদেশিক রাজধানী ফায়জাবাদে এ হামলার ঘটনা ঘটে। নিসার আহমেদ আহমাদি গত মাসে ডেপুটি গভর্নর থেকে অস্থায়ী গভর্নর হয়েছিলেন।

হামলায় গাড়ির চালক নিহত ও আরও ছয়জন আহত হয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি।

মার্কিন সমর্থিত সরকারকে হটিয়ে তালেবান ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতির নাটকীয় উন্নতি ঘটলেও আইএস এখনও হুমকি হিসেবে রয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কত?

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কত?

বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে ফের বেড়েছে তেলের দাম

মার্কিন সেনাদের হুঁশিয়ারি ইরানের

মার্কিন সেনাদের হুঁশিয়ারি ইরানের

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ, অংশ নিলেই মিলবে শতকোটি টাকা

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ, অংশ নিলেই মিলবে শতকোটি টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App